সময় কলকাতা ডেস্ক, ১৩ অগাস্ট : পিতা -পুত্র তবে গ্রেফতার হওয়ার ক্ষেত্রে পুত্রের পরে পিতা। পুত্র গ্রেপ্তার হয়েছিলেন নির্বাচন পূর্ববর্তী হিংসার কারণে আর এবার পিতা গ্রেফতার হলেন বহু চর্চিত আরজিকর হত্যাকাণ্ডে তার ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে। অবশেষে গ্রেফতার-ই হলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় (অভয়া মামলা) প্রমাণ লোপাট ও তড়িঘড়ি দেহ সৎকার করার অভিযোগে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য আগেও সিবিআই তরুনী চিকিৎসকের খুন ও ধর্ষণ কাণ্ডে নির্মল ঘোষকে একাধিকবার জেরা করেছিল। তবে তিনি এবার গ্রেফতার হলেন পুলিশের হাতে।ওড়িশার পুরীর একটি বিলাসবহুল হোটেল থেকে খড়দহ থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।
গ্রেফতারির মূল কারণ তড়িঘড়ি সৎকার। আর জি করের ঘটনার পর নির্যাতিতার মৃতদেহ নিয়ম না মেনে দ্রুত পুড়িয়ে ফেলা হয় বলেই অভিযোগ রয়েছে নির্মল ঘোষের বিরুদ্ধে। শুধু তাই নয়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্যাতিতার দ্বিতীয় ময়নাতদন্ত আটকে দেওয়া এবং প্রমাণ নষ্ট করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মৃত চিকিৎসকের বাবা খড়দহ থানায় একটি নতুন এফআইআর (FIR) দায়ের করেন. সেখানে নির্মল ঘোষের নাম ছিল।।


More Stories
নেতাজির অবমাননায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর
কলকাতা-হাওড়া পুরনিগমের ওয়ার্ডভিত্তিক পুনর্বিন্যাসের সংশোধনী বিল পাস, কিছুতেই স্বস্তি মিলছে না প্রাক্তন মেয়রের
“তাড়া” খেয়ে রাতারাতি সিতাই ছাড়লেন বসুনিয়া দম্পতি