Home » নির্মল ঘোষকে নিগ্রহ -কাদা,ডিম ও জুতোর মালা

নির্মল ঘোষকে নিগ্রহ -কাদা,ডিম ও জুতোর মালা

Oplus_131072

সময় কলকাতা, ১৪ অগাস্ট : হেলমেট পরেও রক্ষা নেই। কাদা, ডিম ও জুতোর মালা দিয়ে ধিক্কার জানানো হল আরজিকর কাণ্ডে গ্রেফতার হওয়া নির্মল ঘোষকে।  পানিহাটির প্রাক্তন বিধায়ককে শুক্রবার যখন খড়দহ থানা থেকে বের করে ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন বাইরে জমা হওয়া উত্তেজিত জনতা তাঁর ওপর ক্ষোভ উগরে দেয়। এদিন আদালত থাকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য,  তরুণী চিকিৎসকের মৃত্যুর পর সাত তাড়াতাড়ি তথ্য প্রমান লোপাটের জন্য দেহ দ্রুত সৎকার করে ফেলা হয় বলে অভিযোগ এবং এই ঘটনা নির্মল ঘোষের নেতৃত্বে ঘটেছিল বলে অভিযোগ। তাঁকে বৃহস্পতিবার উড়িষ্যার একটি বিলাসবহুল হোটেল থেকে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। এদিন তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। তাঁকে আদালতে নিয়ে যাওয়ার সময় “চোর-চোর” স্লোগানের মাঝে  ডিম ও কাদা ছোড়া হয়, পাশাপাশি পুলিশের সামনেই কিল ও ঘুষিও মারা হয় নির্মল ঘোষকে।।

About Post Author