Home » সুতারের ভেলকি, ১৭৮ রানে এগিয়ে ভারত

সুতারের ভেলকি, ১৭৮ রানে এগিয়ে ভারত

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক : আফগানিস্তানের সঙ্গে অভিষেক লগ্নে চমকে দিয়েছিলেন মানব সুতার। প্রথম টেস্টে পেয়েছিলেন ৭ উইকেট। এবার শ্রীলঙ্কার মাটিতেও তাঁর ম্যাজিক অব্যাহত। ৭৬ রানে ৪ উইকেট নিয়ে মানব সুতার ধরাশায়ী করলেন শ্রীলঙ্কা দলকে। বোলিংয়ে তার সঙ্গে মানানসই হয়ে উঠলেন রবীন্দ্র জাদেজা। জাদেজা পেলেন তিন উইকেট। প্রবীণ ও নবীন স্পিনারদ্বয়, জাদেজা-সুতার জুটি শ্রীলঙ্কাকে অলআউট করে দিলেন ২৮৪ রানে। সোনাল দিনুসা সেঞ্চুরি পেলেন তবুও তৃতীয় দিনের শেষে অ্যাডভান্টেজ ভারত। প্রথম ইনিংসে ৪৬২ রান করা ভারত এগিয়ে ১৭৮ রানে। চতুর্থ ও পঞ্চম দিনে নতুন করে বৃষ্টি না হলে ভারতের এই ম্যাচে জেতার যথেষ্ট সম্ভাবনা থাকছে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তুলে শ্রীলংকার সামনে কত রানের লক্ষ্যমাত্রা ধার্য করে ভারত এখন এটাই দেখার।

About Post Author