সময় কলকাতা ডেস্ক : শ্রীলঙ্কার মাটিতে ভারত বনাম শ্রীলঙ্কা চলতি টেস্ট সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের শেষে অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া। শেষ দিনে জিততে হলে শ্রীলঙ্কাকে তুলতে হবে ২৮৮ রান, ভারতকে তুলতে হবে শ্রীলঙ্কার শেষ ৬ উইকেট । চতুর্থ দিনের শেষে শ্রীলঙ্কার সংগ্রহ চার উইকেটে ৮৪ রান।
মঙ্গলবার ভারত ঋষভ পান্থের অসামান্য ৬৬ রানের সৌজন্যে দ্বিতীয় ইনিংসে ১৯৩ রান করে ইনিংস শেষ করে । প্রথম ইনিংসে ভারত ১৭৮ রানে এগিয়ে থাকায় শ্রীলঙ্কার সামনে ভারত বেঁধে দিয়েছে ৩৭২ রানের জয়ের লক্ষ্যমাত্রা। চতুর্থ দিনের শেষে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট খুইয়ে বিপাকে পড়ে শ্রীলঙ্কা। মোহম্মদ সিরাজ,মানব সুতার এবং প্রসিদ্ধ কৃষ্ণা চতুর্থ দিনের শেষ লগ্নে শ্রীলংকার দ্বিতীয় ইনিংসের টপ অর্ডারকে চটজলদি ভেঙে ফেলেন। সুতার দুটি উইকেট পেয়ে সফলতম । প্রথম ঘন্টায় তিন উইকেট হারায় শ্রীলংকা। জলপানের বিরতির পরে ভারত আবার ধাক্কা দেয় শ্রীলঙ্কাকে । স্বাভাবিকভাবেই চতুর্থ দিনের শেষে চালকের আসনে ভারত। খুব বড় অঘটন না হলে এবং পঞ্চম দিনে খেলা বৃষ্টি বা মন্দ আবহাওয়ার কারণে স্থগিত না হলে এই টেস্ট জিতে দুই টেস্টের সিরিজে ভারতের এগিয়ে যাওয়া কার্যত সময়ের অপেক্ষা। এই ম্যাচে শ্রীলঙ্কাকে জিততে হলে শ্রীলঙ্কার হয়ে এক বা একাধিক ব্যাটসম্যানকে অতি মানবিক হয়ে উঠতে হবে।।


More Stories
ব্রাজিল আসছে, হারিয়ে গেল জামশেদপুর, শেষ ম্যাচে সাডেন ডেথে হার
সুতারের ভেলকি, ১৭৮ রানে এগিয়ে ভারত
অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়