Home » এবছরই শেষ,জানালেন রোনাল্ডো

এবছরই শেষ,জানালেন রোনাল্ডো

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা, ১৯ অগাস্ট : তিনি বরাবরই বলে এসেছেন তিনি কখনোই না বলেন না। তবুও তিনি এবার বিদায় জানাচ্ছেন। সম্ভবত সামনের মরশুম থেকে ফুটবল মাঠে বল পায়ে আর দেখা যাবে না কিংবদন্তি ফুটবলার  ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে। রোনাল্ডো নিজেই সুস্পষ্ট ইঙ্গিত রেখেছেন অবসর নেওয়ার। এবছরই শেষ, নিজের ইচ্ছে জানালেন রোনাল্ডো।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নামটুকুই যথেষ্ট। মেসি নাকি রোনাল্ডো বর্তমান প্রজন্মের শ্রেষ্ঠ ফুটবলার কে তা নিয়ে বিতর্ক থাকতেই পারে তবে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের মধ্যে পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো যে অন্যতম তা নিয়ে সন্দেহের অবকাশ নেই । তাঁর বয়স এখন ৪১। ফুটবল জীবনের প্রান্ত সময় পৌঁছে গিয়েছেন এবার হয়তো তার বিশ্রামে যাওয়ার সময়। অবসর নিতে পারেন রোনাল্ডো। তাঁর ইউথ ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৯২ সালে, দুই সালে সিনিয়র ক্যারিয়ার শুরু করেছিলেন ১৬ বছরের রোনাল্ডো। ২০০৩ সাল থেকে ২০০৯ সাল ম্যানচেস্টার ইউনাইটেডে, ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত রিয়েল মাদ্রিদে কাটিয়ে আবার ম্যানচেস্টার ইউনাইটেড এ ফিরেছিলেন তিনি। বিগত তিন বছর ধরে সৌদি আরবের অল নাসের দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ফুটবলার হিসেবে তার গৌরবের এবং কৃতিত্বের তালিকা দেশ লম্বা। ক্লাব ফুটবল এবং দেশের হয়ে অসংখ্য টফি জিতেছেন রোনাল্ডো। একমাত্র বিশ্বকাপ জয়ের বাসনা তাঁর অপূর্ণ থেকে গিয়েছে। দীর্ঘ ফুটবল জীবনে শেষে পরিবারকে সময় দিতে চান, বিশ্ব ভ্রমণ করতে চান এমনকি টেনিস খেলতে চান তিনি। গত তিন দশক ধরে যে কাজ তিনি করে উঠতে পারছিলেন না, যে অবকাশ তিনি পাননি এবার ফুটবল থেকে অবসর নিয়ে সেই মনোবাসনা তিনি পূরণ করতে পারেন এমনই ইঙ্গিত রেখেছেন তিনি । ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাম্প্রতিক বক্তব্য থেকে সুস্পষ্ট ২০২৬-২৭ মরশুম তাঁর সুদীর্ঘ পেশাদার ফুটবল জীবনের শেষ বছর হতে পারে। তিনি নিজেই এই জোরালো ইঙ্গিত দিয়েছেন। আমেরিকান সংবাদ মাধ্যমে  (Vogue) ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ৪১ বছর বয়সি পর্তুগিজ মহাতারকা জানিয়েছেন, “সম্ভবত এটাই ফুটবলে আমার শেষ বছর এবং আমি একটি অসামান্য উত্তরাধিকার রেখে যেতে চাই।”তিনি আরও বলেন যে তিনি গত ২৫ বছর ধরে প্রচুর ত্যাগ স্বীকার করেছেন এবং খেলা ছাড়ার পর ভবিষ্যৎ জীবনের পরিকল্পনাও করে রেখেছেন।আল-নাসেরের সঙ্গে তাঁর বর্তমান চুক্তিটি ২০২৭ সালের জুন মাস পর্যন্ত রয়েছে, স্বাভাবিকভাবেই তার ইঙ্গিতে সুস্পষ্ট আগামী কয়েক মাস পরেই ফুটবল জীবনে ইতি টানবেন রোনাল্ডো । ফুটবলে অবসর নিতে যাওয়া কিংবদন্তি ফুটবলার ১,০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার খুব কাছাকাছি রয়েছেন। বর্তমানে তাঁর গোলসংখ্যা ৯৭৬, আর মাত্র ২৪টি গোল প্রয়োজন মাইল ফলক স্পর্শ করতে । পরিবারকে অনেক বেশি সময় দিতে চান তিনি। তবে তিনি এখনও অফিসিয়ালি পাকাপাকিভাবে অবসরের দিনক্ষণ ঘোষণা করেননি, যদিও এই মরশুমটি যে তাঁর বর্ণময় ফুটবল জীবনের তা একরকম নিশ্চিত করে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।।

About Post Author