Home » বদলা! বাংলাদেশকে দুরমুশ করল অস্ট্রেলিয়া, স্টার্কের দশ উইকেট

বদলা! বাংলাদেশকে দুরমুশ করল অস্ট্রেলিয়া, স্টার্কের দশ উইকেট

Oplus_131072

সময় কলকাতা, ২২ অগাস্ট : নিদারুন প্রতিশোধ! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে  প্রথম টেস্টে জয়লাভ করে যে বাংলাদেশীরা উদ্বাহু হয়ে নৃত্য করেছিলেন, তাঁদের মুখে কুলুপ। খেলা দেড় দিনেই শেষ, লজ্জার হার বাংলাদেশের। প্রথম টেস্টে  বাংলাদেশের জয়টা যে নিছকই ফ্লুক ছিল তা প্রমাণ করার জন্য দ্বিতীয় টেস্ট কে বেছে নিয়েছিলেন স্টার্ক,কামিন্স ও স্মিথ সহ অজি বাহিনী। রীতিমতো দুরমুশ করে বাংলাদেশের যাবতীয় গর্বকে মিশিয়ে দিলেন মিচেল স্টার্ক, কামিন্সরা ।  দ্বিতীয় টেস্টের কোন ইনিংসেই ১০০ রানের গন্ডি ছাড়ালো না বাংলাদেশ। দু ইনিংস মিলিয়ে একান্ন রানে দশ উইকেট নিলেন স্টার্ক। অজি অধিনায়ক প্যাট কামিন্স পেলেন ৬ উইকেট।প্রথম ইনিংসে ৬৪ রান করার পরে দ্বিতীয় ইনিংস ৯৫ রানে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার  জয় এল ইনিংস ও ৫১ রানে। শান্ত ও রহিম সামান্য প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও খেলার দ্বিতীয় দিনেই যবনিকা পতন।  ম্যাচের ও সিরিজের সেরা প্যাট কামিন্স।।

About Post Author