Home » পাকিস্তানকে চুরমার করে সিরিজ জয় ইংল্যান্ডের

পাকিস্তানকে চুরমার করে সিরিজ জয় ইংল্যান্ডের

Oplus_131072

সময় কলকাতা, ৩১ অগাস্ট : ইংল্যান্ড পাকিস্তানের চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে লর্ডসে ইংল্যান্ড উড়িয়ে দিল পাকিস্তানকে। প্রথম টেস্টের মতোই দ্বিতীয় টেস্টেও শোচনীয় পরাজয় হল পাকিস্তানের। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে  ৩৮৯ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমেছিল পাক বাহিনী। অর্ধেক পথ যেতে না যেতেই ইংল্যান্ডের পেস বোলাররা মুড়িয়ে দেন পাকিস্তানকে। পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ১৯৪ রানে শেষ হয়ে যাওয়ায় ১৯৪ রানে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজকে পকেটে পুরল ইংল্যান্ড। ১৪ রানের মধ্যে প্রথম তিনটি উইকেট হারিয়ে বসা পাকিস্তানের হয়ে দুরন্ত লড়াই করলেন সাউদ শাকিল। মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেও তাঁর ৯৭ রানের জোরেই পাকিস্তান একটা সময় সামান্য হলেও আশা জাগিয়েছিল। অলি রবিনসন চারটি এবং জোস টং তিনটি উইকেট পান। জোফরে আর্চার দখল করেন দুটি উইকেট। প্রথম দুটি টেস্ট জিতে যাওয়ায় এজবাস্টনে তৃতীয় টেস্ট কেবলমাত্র সম্মান রক্ষার লড়াই হয়ে দাঁড়ালো।।

About Post Author