সময় কলকাতা ডেস্ক, ৩১ অগাস্ট : এশিয়া কাপে টিম ইন্ডিয়ার মেয়েরা থাইল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে তাদের অভিযান শুরু করেছে। ভারতের জয়ের অন্যতম কারিগর দীপ্তি শর্মা। রবিবার রাতে দুবাইয়ে তিনি থাইল্যান্ডেরই থিপাতচা পুত্থাওয়ং-এর রেকর্ড ভেঙেছেন। কে এই থিপাতচা পুত্থাওয়ং?
রবিবার ভারতীয় অভিজ্ঞ স্পিনার দীপ্তি কোনো রান না দিয়েই ৩টি উইকেট তুলে নেন। তিনি মহিলা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে থাইল্যান্ডের থিপাতচা পুত্থাওয়ং-এর সর্বোচ্চ ১৭০ টি উইকেটের রেকর্ড ভেঙে দিয়ে এখন ১৭১ উইকেটের অধিকারী । তবে দীপ্তি শর্মা খেলেছেন ১৫০ টি ম্যাচ যেখানে পুত্থাওয়ং মাত্র ১০৯ টি ম্যাচ খেলেই ১৭০ টি উইকেট পেয়েছেন। বাঁ হাতি স্পিন বোলার পুত্থাওয়ং মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পন করেন। অভিষেক লগ্ন থেকেই তিনি বিশ্ব মহিলা ক্রিকেটে তোলপাড় ফেলেছেন। মাত্র ২২ বছর বয়স তাঁর।২০২৩ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি ম্যাচে তিনি ইনিংসের শেষ ৪ বলে ৪ উইকেট নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেন। সেই ম্যাচে তিনি মাত্র ৮ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছিলেন। বিশেষজ্ঞদের মতে দীপ্তি শর্মা তার রেকর্ড আপাতত ভাঙলেও পুত্থাওয়ং লম্বা রেসের ঘোড়া।।


More Stories
ব্রাজিল ম্যাচের ভারতীয় দল ঘোষিত
শান্তি আর গর্ব নিয়ে বিদায় নিচ্ছি বললেন মেসি
৫৮ বছরে পা দিলেন শ্রীনাথ