পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : বিদায়। মেসি আর আন্তর্জাতিক ফুটবল খেলবেন না।সত্যসমাপ্ত বিশ্বকাপ-ই তাঁর শেষ অভিযান। এবার বিশ্বকাপ ফাইনালে ওঠার আগে পর্যন্ত প্রায় প্রতিটি ম্যাচে অসামান্য হয়ে উঠেছিলেন তিনি। আটটি গোল করেছেন, সেমিফাইনাল থেকে ফাইনালে ওঠার জন্য দুটি গোলেরই পেছনে ছিল তাঁর অবদান। আর্জেন্টিনার জার্সি গায়ে তাকে আর দেখা যাবে না, ফুটবল মাঠে ফুল ফুটবে না তাঁর পায়ের ছোঁয়ায়। আন্তর্জাতিক ফুটবলকে অবশেষে বিদায় জানালেন লিওনেল মেসি। বললেন, গর্ব নিয়ে বিদায় নিচ্ছি ।
৩৯ বছরের ফুটবল তারকা আর্জেন্টিনার হয়ে ২০৭ টি ম্যাচ খেলে ১২৫ টি গোল করেছেন । ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তার অবদান বড্ড বেশি। তবে মেসিকে ফুটবল বিশ্ব মনে রাখবে তোর রেকর্ডের জন্য নয় শুধুমাত্র তার ফুটবল সৌন্দর্যের জন্য। তিনি আবেগ মথিত ভাবে ফুটবলকে বিদায় জানিয়ে তার বিদায় যাত্রার সম্পর্কে লিখেছেন বেশ কিছু কথা আর জানিয়েছেন বিশ্বকাপ ফাইনালে পরেই এই সিদ্ধান্ত তিনি নিয়ে নিয়েছিলেন। তিনি ঠিক কি লিখেছেন?
তার বিদায় বার্তার নির্যাস এরকম: ‘‘আমি উপলব্ধি করেছি, সময় এসে গিয়েছে। বিশ্বকাপ ফাইনালের পরে বেশ কিছুটা সময় কেটে গেছে ও আমি অনেক ভেবেচিন্তে সকলকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নিলাম । এই সিদ্ধান্ত আমায় এখনও কষ্ট দিচ্ছে। তবুও বুঝতে পারছি, এটাই সঠিক সময়। আমি সব সময় নিজের সেরা দিয়েছি।… সব সময় এই জার্সির জন্য লড়াই করেছি এবং সব কিছু দিয়েছি। ফুটবলের মাধ্যমে আপনাদের আনন্দ দিতে এবং আর্জেন্টিনীয় হিসাবে আপনাদের গর্বিত করার চেষ্টা করেছি।…‘‘সব সময় পাশে থাকার জন্য আমার পরিবারকে ধন্যবাদ। সুন্দর এবং কঠিন যাত্রায় থাকার জন্য কোচ, সতীর্থ এবং ম্যানেজারদের ধন্যবাদ।… অজস্র এমন স্মৃতি এবং মুহূর্ত সঙ্গে নিয়ে যাচ্ছি বিদায়বেলায় যা ভোলার নয় । সতীর্থদের সঙ্গে নিয়ে আপনাদের এমন কিছু মুহূর্ত উপহার দিতে পেরেছি, যা আমি স্বপ্নেও কখনও ভাবিনি। তাই মানসিক শান্তি আর গর্ব নিয়ে বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে সবকিছু ভাগ করে নেওয়ার অভিজ্ঞতাটা অবিশ্বাস্য। আমি আপনাদের সকলকে ভালোবাসি।” আর বক্তব্য থেকে পরিষ্কার সেরা ফর্মে থাকতে থাকতে ফুটবলকে বিদায় জানাতে চেয়েছিলেন মেসি।
গর্ব নিয়ে বিদায় নিচ্ছি #লিওনেলমেসি


More Stories
ব্রাজিল ম্যাচের ভারতীয় দল ঘোষিত
৫৮ বছরে পা দিলেন শ্রীনাথ
থিপাতচা পুত্থাওয়ংকে টপকালেন দীপ্তি