সময় কলকাতা ডেস্ক, ১ সেপ্টেম্বর : রবিবার বিকেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর করা একটি বক্তব্য রীতিমতো আলোড়ন ফেলেছে রাজ্য রাজনীতিতে।ভোটের ফল প্রকাশ হয়েছে মাত্র চার মাস আগে। মে মাসের ৪ তারিখে বিজেপি রাজ্যে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার তিনদিন পরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার তিনি দলীয় একটি প্রশিক্ষণ শিবিরে মন্ত্রগুপ্তির বার্তা দিলেন এবং শপথ বাক্য উল্লেখ করালেন। মুখ্যমন্ত্রী জানালেন,টিএমসিকে গণতান্ত্রিকভাবে খতম এবং সিপিএম যেন উঠতে না পারে। রবিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বিজেপি কর্মীদের এক প্রশিক্ষণ শিবিরে হাজির হয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রশিক্ষণ শিবিরের ভিতরের বিষয় বাইরে বলা যায় না। অতঃপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “দুটো কাজ তো সবাইকে আমার মন্ত্রগুপ্তি শপথ বাক্য পাঠ করাচ্ছি আমি।” এরপরই তিনি স্পষ্ট করে দেন বিজেপির রাজনৈতিক লক্ষ্য “তৃণমূলকে একদম গণতান্ত্রিকভাবে খতম। আর সিপিএম যাতে উঠতে না পারে। দুটি কাজই একসঙ্গে।”
তৃণমূল ও সিপিএম প্রসঙ্গে দলীয় কর্মীদের মুখ্যমন্ত্রীর শপথবাক্য ও মন্ত্রগুপ্তি
Oplus_131072


More Stories
অমিত শাহ এলেন, পাহাড় সমস্যা নিয়ে কী আলোচনা হল,সমাধান কবে?
চোরের মায়ের বড় গলা – শর্বরীকে কটাক্ষ সৃজনের
কাজল শেখের পদত্যাগ