সময় কলকাতা ডেস্ক : সেপ্টেম্বর ও অক্টোবর মাসে তারকা সমৃদ্ধ একাধিক নামি-দামি ফুটবল দেশের বিরুদ্ধে বিরুদ্ধে মাঠে নামছে ভারতীয় ফুটবল দল। ব্রাজিল -উরুগুয়ে ছাড়াও খেলা রয়েছে পানামার সঙ্গে। এই ম্যাচগুলির জন্য ভারতীয় দল ঘোষিত হলো সোমবার। ২৬ সেপ্টেম্বর পানামার সঙ্গে ব্যাঙ্গালোরে ম্যাচ হওয়ার পর অক্টোবর মাসের ৩ ও ৬ তারিখে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত মুখোমুখি হবে যথাক্রমে ব্রাজিল ও উরুগুয়ের। ভারতীয় ফুটবল দলের ঘোষিত ২৬ সদস্যের দলে রয়েছে বেশ কিছু চমক। একাধিক নতুন এবং তরুণ মুখ রয়েছে। বিশাল কাইথ, ছাঙ্গতে, সন্দেশ ঝিঙ্গনের মত অভিজ্ঞ এবং তারকা ফুটবলারের না থাকাও চমক। বিস্ময়কর ভাবে দুর্দান্ত ফর্মে থাকা জিকসান সিংকে দলে রাখা হয়নি।
ঘোষিত দল
গোলরক্ষক:
আলবিনো গোমেস, গুরপ্রীত সিং সান্ধু, প্রভসুখন সিং গিল, সোম কুমার।
ডিফেন্ডার:
অভিষেক সিং টেকচাম, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিজয় ভার্গিস, রালতে, জয় গুপ্তা, প্রামভীর, রিকি মেইতেই হাওবাম।
মিডফিল্ডার:
অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, ফারুখ চৌধুরী, লালেংমাওইয়া রালতে, ম্যাকার্টন নিকসন, মহম্মদ সানান, রিকি শাবং, সাহাল আবদুল সামাদ।
ফরোয়ার্ড:
এডমুন্ড লালরিন্দিকা, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, রহিম আলি, রায়ান উইলিয়ামস, বিক্রম প্রতাপ সিং।
প্রধান কোচ: খালিদ জামিল
এছাড়াও চার ফুটবলারকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। তাঁরা হলেন গোলরক্ষক হৃতিক তিওয়ারি, ডিফেন্ডার চিংলেনসানা সিং কোনশাম ও রোশন সিং নাওরেম এবং মিডফিল্ডার সুরেশ সিং ওয়াংজাম।


More Stories
শান্তি আর গর্ব নিয়ে বিদায় নিচ্ছি বললেন মেসি
৫৮ বছরে পা দিলেন শ্রীনাথ
থিপাতচা পুত্থাওয়ংকে টপকালেন দীপ্তি