পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ৩১ আগস্ট : অতি সম্প্রতি মেট্রোতে ট্রলি ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকা এক ভারতীয় ক্রিকেট তারকার ছবি প্রচন্ড ভাইরাল হয়েছে। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং বিশ্বে দীর্ঘ সময় ধরে ভারতের মুখ উজ্জ্বল করেছেন । অথচ তাঁকে দেখে বোঝার জো নেই। তিনি আর কেউ নন, ভারতীয় দলের প্রাক্তন ফাস্ট বোলার এবং বর্তমান আইসিসি ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। ভাইরাল হওয়া ছবিটির যে তথ্য পাওয়া গিয়েছে তাতে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে ভারতে বেঙ্গালুরুতে। মেট্রো কোচের এক কোণে এক আমজনতার মতই তিনি দাঁড়িয়ে রয়েছেন ট্রলি ব্যাগ হাতে। আজ তাঁর জন্মদিন ।
কপিল দেব ভারতীয় ক্রিকেটে আবির্ভূত হওয়ার আগে ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসের সূচনা লগ্নে মোহাম্মদ নিসার এবং অমর সিং ছিলেন প্রকৃত অর্থে ফাস্ট বোলার। আর কোন ফাস্ট বোলারকে পরবর্তী ষাট বছরে ভারত দেখে নি। ফাস্ট বোলারদের বধ্যভূমি ভারতের মাটি থেকে উঠে আসেন এমন এক নিরামিষাসি যুবক যার শিক্ষাগত যোগ্যতা ও ছিল অত্যন্ত উচ্চমানের। ১৯৯১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেটে অমূল্য অবদান রেখে গিয়েছেন শ্রীনাথ।৬৭ টি টেস্ট ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ২৩৬ উইকেট। ২২৯টি আন্তর্জাতিক একদিনের ম্যাচে ৩১৫ টি উইকেট পেয়েছেন শ্রীনাথ। অলরাউন্ডার হিসাবে তাকে বিবেচনা করা না হলেও শ্রীনাথের ব্যাটের হাতও ছিল চমৎকার। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সমীহ জাগানোর মতো নাম জাভাগাল শ্রীনাথ। সোমবার ৫৮ বছরে পা দিলেন শ্রীনাথ। সময় কলকাতার তরফে ভারতের কিংবদন্তি এই ক্রিকেটারকে শুভেচ্ছা।


More Stories
ব্রাজিল ম্যাচের ভারতীয় দল ঘোষিত
শান্তি আর গর্ব নিয়ে বিদায় নিচ্ছি বললেন মেসি
থিপাতচা পুত্থাওয়ংকে টপকালেন দীপ্তি