Home » আকে লোবা কি ইস্টবেঙ্গলের সর্বকালের সবচেয়ে দামি প্লেয়ার?

আকে লোবা কি ইস্টবেঙ্গলের সর্বকালের সবচেয়ে দামি প্লেয়ার?

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা, ২ সেপ্টেম্বর : ইস্টবেঙ্গল ক্লাবের সুদীর্ঘ ইতিহাসে বহু প্লেয়ার খেলে দিয়েছেন। তবে ইস্টবেঙ্গলের সর্বশেষ সাইনিং নিয়ে রীতিমতো শোরগোল। আগ্রহ বাড়ছে জানতে যে ইস্টবেঙ্গল এই মরশুমে একদম শেষে যে তারকাকে সই করিয়েছে সেই আকে লোবা  কি ইস্টবেঙ্গলের সবচেয়ে দামি প্লেয়ার!

আইভরি কোস্টের স্ট্রাইকার আকে আর্নড লোবাকে ইস্টবেঙ্গল এক মরশুমের জন্য চুক্তিবদ্ধ করেছে। আকে লোবা লোবা পেরু, মেক্সিকো এবং আমেরিকায় একটা সময় হইচই ফেলেছিলেন তাঁর প্রতিভার কারণে। মেক্সিকো এবং আমেরিকার টপ ডিভিশন লিগে তিনি খেলেছেন। ভারতীয় ফুটবলে তাঁর আগমন হতে চলেছে আকস্মিক ভাবে। আফ্রিকান এই ফুটবলারের ক্যারিয়ারের বেশিরভাগ সময় কেটেছে আমেরিকা ও লাতিন আমেরিকায়। আমেরিকায় সফল না হলেও মেক্সিকোর শীর্ষ লিগে তিনি সফল।২০২৩ সালে তাঁর একাধিক ইনজুরি আসে, পা ভাঙার পরে ফিরে এসে গত তিনটি মরশুমে খুব বেশি ম্যাচ খেলেননি। তবুও তাঁর বিগত দিনের প্রোফাইল তাঁকে তারকা ফুটবলার হিসেবে স্বীকৃতি দিয়েছে। কয়েক বছর আগেও তাঁর মার্কেট ভ্যালু ছিল ৩৬ কোটি টাকা।তিনি ইস্টবেঙ্গলের সঙ্গে যে সময় চুক্তি করেছেন অর্থাৎ সাম্প্রতিক তথ্য বলছে,ট্রান্সফার মার্কেটের ভিত্তিতে তাঁর মার্কেট ভ্যালু ৫. ২ কোটি টাকা। অর্থাৎ তার মার্কেট ভ্যালু অনেকটা কমে এলেও ভারতীয় ফুটবলে এই পরিমাণ অর্থ অত্যন্ত বেশি।এখন প্রশ্ন, আকে লোবা কি ইস্টবেঙ্গলে খেলা সবচেয়ে মূল্যবান ফুটবলার? লং টার্ম চুক্তিতে থাকা ফুটবলারদের মধ্যে দেশীয় ফুটবলারদের ধরলে আনোয়ার সবচেয়ে বেশি দামি। তবে ইস্টবেঙ্গলে সম্প্রতি বিদেশী ফুটবলার যাদের আনা হয়েছে তাঁদের কারও মার্কেট ভ্যালু এত ছিল না। প্রসঙ্গত মিগুয়েল এই মুহূর্তে সমপরিমাণ অর্থে মোহনবাগানে খেলছেন বলে শোনা যায় এবং তার ট্রান্সফার মার্কেটেও মূল্য ৫. ২ কোটি টাকা। এই মুহূর্তে মোহনবাগানের জেমি ম্যাকলারেন একমাত্র এর থেকে বেশি অর্থ পেয়ে থাকেন। গুঞ্জন রয়েছে,আকে লোবা ইস্টবেঙ্গলে ৫ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে আসছেন কিনা, নাকি চুক্তির অর্থ কমিয়ে আনা হয়েছে।তবুও এক কথায়, আকে লোবা-কে ইস্টবেঙ্গলে সর্বকালের সবচেয়ে দামি প্লেয়ার বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন বদলা! ডুরান্ড ফাইনালে মোহনবাগানকে চার গোল ইস্টবেঙ্গলের, এডমুন্ডের হ্যাটট্রিক

About Post Author