সময় কলকাতা, ৬ সেপ্টেম্বর : খেলাতে যত রকম খারাপ রেকর্ড আছে, তা গড়ে চলেছে পাকিস্তান। এবার ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে তাদের সর্বকালের সর্বনিম্ন রানের রেকর্ড গড়ে ফেলল পাকিস্তানের মেয়েরা। ৫৫ রানেই অলআউট।
ভারত আগেই সেমিফাইনালে উঠে যাওয়ায় পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ছিল নিয়মরক্ষার। অন্যদিকে এখনও সেমিফাইনালে উঠতে না পারা পাকিস্তানের কাছে ভারতের বিরুদ্ধে ম্যাচ ছিল অস্তিত্ব রক্ষার। তবে দুদলের কাছেই লড়াই ছিল মর্যাদার। তবুও সাম্প্রতিককালে বারবার যা হয়েছে শনিবারও তার অন্যথা ঘটেনি। ভারতের হাতে বারংবার পর্যুদস্ত হতে হওয়া পাকিস্তানের এদিন আরও বেশি পরিমাণে সম্মানহানী করলেন ভারতের মেয়েরা। হরমনপ্রিতের নেতৃত্বে ভারতের মহিলা ক্রিকেট দল এশিয়া কাপে দুবাইয়ের মাটিতে পাকিস্তান মহিলা দলকে স্রেফ পুঁতে ফেলল। লজ্জা জনক পরাজয় হল পাকিস্তানের। মাত্র ৫২ বলের মধ্যে জয় তুলে নিল ভারতের মেয়েরা। ৭ উইকেটে জিতল ভারত।
হেরে গেলেও স্বভাবোচিত অসভ্যতা মাঠের মধ্যে দেখাতে ভোলে নি পাকিস্তানিরা । শেফালী ভার্মাকে আউট করে আপত্তিকর অঙ্গভঙ্গি দেখাতে লক্ষ্য করা গেছে পাকিস্তানের অধিনায়িকা ফাতিমা সানাকে। ফাতিমা তিনটি উইকেট পেলেও ব্যাট হাতে গোল্লা করেছেন। অন্যদিকে ভারতের অধিনায়ক হরমনপ্রীত ছক্কা মেরে দলকে জিতিয়ে দেন। ভারতের বোলাররা সবাই প্রায় উইকেট পেয়েছেন। ক্রান্তি গৌড়ের দুর্ভাগ্য প্রতিকা রাওয়াল তার বলে সহজ কাজ ফেলে না দিলে তিনিও উইকেট পেতেন। ভারতের ক্যাচ মিসের সৌজন্যে একের পর এক জীবন পেয়ে পাকিস্তানের ওপেনিং জুটিতে ২৭ রান ওঠে। তারপরে ২৮ রান তুলতে না তুলতেই দশটি উইকেট খুইয়ে ফেলে পাকিস্তান। সৌরভ গাঙ্গুলী ঠিকই বলেছিলেন, ভারত পাকিস্তান ম্যাচ এখন আর বড় ম্যাচ নয়। শনিবারের এশিয়া কাপ বুঝিয়ে দিল, একপেশে লড়াই ও ভারতের হাতে পাকিস্তানের বধ – মহিলা বা পুরুষ যেকোনো বিভাগেই ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচের এটাই ভবিতব্য।


More Stories
ভারত জাপান মৈত্রী ক্রিকেট ম্যাচ
মোহনবাগানকে টেক্কা দিতে ইস্টবেঙ্গলও নামাচ্ছে তারকাদের
কড়া নিরাপত্তার ঘেরাটোপে বারাসাতে ডার্বি