Home » হকিতে ভারতের মেয়েরা ১৯ গোল দিল পাকিস্তানকে

হকিতে ভারতের মেয়েরা ১৯ গোল দিল পাকিস্তানকে

সময় কলকাতা ডেস্ক : অবিশ্বাস্য! হকিতে পাকিস্তানকে ১৯ গোল দিল ভারতের মেয়েরা।

চিনের মোকিতে ভারতের মেয়েরা জুনিয়র এশিয়া হকি চ্যাম্পিয়নশিপে ১৯-০ গোলে বিধ্বস্ত করল পাকিস্তানকে। শুরু থেকেই প্রেসিং হকি খেলে ১১ মিনিটের মধ্যে তিন গোলের ব্যবধানে এগিয়ে যায় ভারত। অতঃপর প্রায় প্রতি দু মিনিটে গোল হতে শুরু করে। প্রথমার্ধেই ভারতের মেয়েরা ১০-০ গোলে এগিয়ে যায়। পাকিস্তানের লজ্জা আরও বাড়তে বাড়ত, পাকিস্তানের সৌভাগ্য যে শেষ দশ মিনিটে গোল খেতে হয়নি। ভারতের এই জয়ের ফলে প্রতিযোগিতার সেমিফাইনালে জায়গা করে নিল।।

About Post Author