Home » জাপানে এশিয়ান গেমসের দামামা

জাপানে এশিয়ান গেমসের দামামা

সময় কলকাতা ডেস্ক, ১১ সেপ্টেম্বর : দেখতে দেখতে চলে এল এশিয়ান গেমস। ৭৫ বছরে পা রাখতে চলেছে এশিয়ান গেমস। বিংশ এশিয়ান গেমস অনুষ্ঠিত হতে চলেছে জাপানে। এবারের ২০২৬ এশিয়ান গেমস আগামী ১৯ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে শুরু হচ্ছে জাপানের আইচি প্রিফেকচার ও নাগোয়া শহরে। দুটি শহরে যৌথভাবে আয়োজিত এই মাল্টি-স্পোর্ট ইভেন্টটি চলবে আগামী ৪ অক্টোবর, ২০২৬ পর্যন্ত।

উল্লেখ্য, গেমসের মূল উদ্বোধনী অনুষ্ঠান ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ইতিমধ্যেই বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ থেকেই কিছু কিছু প্রতিযোগিতার প্রাথমিক পর্ব শুরু হয়ে গেছে। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ভারতীয় সময় দুপুর ২ টো ৩০ মিনিটে। ৪৬ টি দেশের ১০৮৪০ জন প্রতিযোগী এবার অংশ নিচ্ছেন যেখানে ৪৩ টি খেলার ৪৬৯ টি ইভেন্ট রয়েছে। ভারতীয় উপমহাদেশের ক্রীড়া অনুরাগীদের আলাদা করে নজর থাকবে ক্রিকেটের দিকে। উদ্বোধনী অনুষ্ঠানের আগেই মহিলাদের এশিয়ান গেমস শুরু হয়ে যাবে। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে নারীদের ক্রিকেট ম্যাচ এবং ২৪ সেপ্টেম্বর থেকে পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে।।

About Post Author