Home » ফাইনালে ভারতের মেয়েদের সামনে শ্রীলঙ্কা

ফাইনালে ভারতের মেয়েদের সামনে শ্রীলঙ্কা

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা :দুবাইয়ে মহিলাদের এশিয়া কাপ ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা। দ্বিতীয় সেমিফাইনালে দুর্দান্ত কামব্যাক করে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। অথচ একটা সময় মনে হয়েছিল শ্রীলঙ্কার ম্যাচে ফিরে আসা অসম্ভব। সপ্তম ওভারে চমৎকার ছন্দে থাকা ইমেশা দুলানি যখন ২৪ রান করে ফিরে যান তখন শ্রীলঙ্কার স্কোরবোর্ডে সংগ্রহ ছিল ৪ উইকেটে ৩৩ রান। সে সময় পাকিস্তানের দেওয়া ১৩১ রানের টার্গেটকে পাহাড় প্রমাণ বলে মনে হচ্ছিল। পাল্টা প্রতিরোধ গড়ে পঞ্চম উইকেটে সমরাবিক্রমা এবং দিহারী মিলে ৬৭ রান যোগ করেন। দুই সেট ব্যাটসম্যান পর পর ফিরে গেলে পাকিস্তানের যে সম্ভাবনা গড়ে উঠেছিল তা শেষ দিকে মিস ফিল্ডিং এবং নো বলের জন্য সেই সুযোগ হাতছাড়া হয়ে যায়। প্রথম তিন ওভারে দুর্দান্ত বোলিং করে ৪ উইকেট পাওয়া অধিনায়ক ফতিমা সানা ১৯ তম ওভারে অনিয়ন্ত্রিত বোলিং করে শ্রীলঙ্কার হাতে ম্যাচ তুলে দেন। প্রথমে ব্যাট করে পাকিস্তানের ১৩০ রানের পেছনেও অবদান ছিল ফতিমা সানার ঝোড়ো ইনিংসের। তিনি ৩৬ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন। ভারত বনাম শ্রীলঙ্কার মেয়েদের ফাইনাল অনুষ্ঠিত হবে রবিবার।।

About Post Author