পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : কোচ আন্তোনিও লোপেজ হাবাসের প্রশিক্ষণাধীন ও মোহাম্মদ রশিদের নেতৃত্বে ইস্টবেঙ্গলের জর্ডন যাত্রা।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু (ACL Two) প্রতিযোগিতার গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে জর্ডন রওনা হয়েছে ইস্টবেঙ্গল এফসি। ১৬ সেপ্টেম্বর জর্ডনের আম্মান আন্তর্জাতিক স্টেডিয়ামে বর্তমান জর্ডন প্রো লিগ চ্যাম্পিয়ন আল হুসেইন এসসি-র মুখোমুখি হবে লাল-হলুদ ব্রিগেড। এই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য রবিবার ভোররাতেই বিমানবন্দরের হাজির হয় ইস্টবেঙ্গল দল। এই ম্যাচের আগে এখনও বিদেশী স্ট্রাইকার না আসায় ইস্টবেঙ্গল কোচ হাভাসকে গোলের জন্য আস্থা রাখতে হচ্ছে দেশীয় তরুন স্ট্রাইকার ডেভিড ও জেসিন টিকের উপর। তবে ইস্টবেঙ্গলের পক্ষে আশার কথা বেশ কিছুদিন আহত থাকার পরে ইস্টবেঙ্গল দলের সঙ্গে যোগ দিয়েছেন উইঙ্গার পিভি বিষ্ণু। কোচ হাবাস জানিয়েছেন, ইস্টবেঙ্গলের দুই নবাগত বিদেশী দিয়েগো জিভুলিচ এবং ক্রিস ইকোমোনোদিস এখন ম্যাচ ফিট। কোচ হাভাস এও জানিয়েছেন, বিপক্ষ দল অত্যন্ত শক্তিধর হলেও ভালো ফলের আশা করছেন তিনি।।

টিম স্কোয়াড -: ইস্টবেঙ্গল টর্চ-বিয়ারার গ্রুপের ফেসবুক ছবির সৌজন্যে প্রাপ্ত।


More Stories
সাবালেঙ্কা সিংহাসনচ্যুত, ইউএস ওপেন জিতলেন রিবাকিনা
ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচকে খুনের হুমকি!
সেরেনাকে ছুঁতে পারবেন সাবালেঙ্কা?