Home » কেন মমতার দাদা অজিত বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেন?

কেন মমতার দাদা অজিত বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেন?

Oplus_131072

সময় কলকাতা, ১৮ সেপ্টেম্বর : তুমুল শোরগোল আইএফএ  সভাপতির পদত্যাগে। বৃহস্পতিবার  নিজের দায়িত্বপদ থেকে পদত্যাগ করেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত,  অজিত বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপন দাদা।

আইএফএ অনুমোদিত সকল সংস্থার সদস্যদের উদ্দেশে লেখা পদত্যাগের চিঠিতে তিনি  জানিয়েছেন ষাটের দশক থেকে কালীঘাট মিলন সংঘের সাধারণ সদস্য থেকে অবশেষে আইএফএর সভাপতি রূপে দীর্ঘ কয়েক দশক ফুটবলের সেবা করতে পারা কে জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি।

তিনি নিজের বয়সের কথা উল্লেখ করে বলেছেন কিছু দিনের মধ্যেই তিনি এই পদে থাকার অযোগ্য হয়ে পড়বেন। সেই সময় পর্যন্ত অপেক্ষা না করে এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বলে জানিয়েছেন। তাঁর বিশ্বাস, আগামী প্রজন্মের প্রশাসকরা ফুটবলকে এগিয়ে নিয়ে যাবেন।তিনি এও জানান , পদ থেকে সরে দাঁড়ালেও ফুটবলের প্রতি ভালোবাসা অক্ষুণ্ন থেকে যাবে। আইএফ তাঁর কাছে পরিবারের মত যে বন্ধন অটুট থেকে যাবে।

কেন পদত্যাগ?  তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাদা সুতরাং এই পদত্যাগের পেছনে বিভিন্ন মহল থেকে রাজনৈতিক কারণ খোঁজা হলেও বিষয়টি সম্পূর্ণ আইনভিত্তিক এবং অরাজনৈতিক।খুব শীঘ্রই জাতীয় ক্রীড়া নীতি বা ‘ন্যাশনাল স্পোর্টস কোড’ কার্যকর হতে চলেছে। এই নতুন আইন অনুযায়ী, কোনো ক্রীড়া সংস্থার প্রশাসনিক পদে ৭০ বছর বা তার বেশি বয়সী কেউ থাকতে পারবেন না। ইতিমধ্যেই অজিত বন্দ্যোপাধ্যায় এই বয়সের সীমা অতিক্রম করেছেন,তাই তিনি সসম্মানে আগেই সরে দাঁড়িয়েছেন।।

About Post Author