Home » জাপানে সুচিকার পদক জয় এমএমএ-তে, জেনে নিন এমএমএ সম্পর্কে

জাপানে সুচিকার পদক জয় এমএমএ-তে, জেনে নিন এমএমএ সম্পর্কে

Oplus_131072

সময় কলকাতা :এশিয়ান গেমসের মূল তালিকায় এই প্রথমবার এমএমএ (MMA) খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে আর অভিষেক সংস্করণেই দেশের হয়ে প্রথম এমএমএ পদক জিতেছেন ৩৬ বছর বয়সি অভিজ্ঞ অ্যাথলিট সুচিকা তারিয়াল। সেমিফাইনালে সিঙ্গাপুরের হুই হুন তেও-র কাছে হেরে গেলেও ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন সুচিকা । উল্লেখ্য,২০২৬ এশিয়ান গেমসে এমএমএ-তে মোট ৬টি ওজন শ্রেণীতে (পুরুষদের ৪টি এবং নারীদের ২টি) পদকের জন্য লড়াই চলছে।

এমএমএ কোন খেলা?

এশিয়ান গেমসে ইতিমধ্যে প্রথমবারের মতো খেলার মত অন্তর্ভুক্ত হয়েছে এমএমএ গেমস। এই খেলাটি আদতে কী তা নিয়ে ক্রীড়া অনুরাগীদের মধ্যে আগ্রহ রয়েছে। এশিয়ান গেমসে যে এমএমএ (MMA) বা মিক্সড মার্শাল আর্টস (Mixed Martial Arts) হলো একটি সম্পূর্ণ নতুন অন্তর্ভূক্ত হওয়া কমব্যাট স্পোর্টস লড়াই-ভিত্তিক স্পোর্টস। এটি একটি ডায়নামিক ও রোমাঞ্চকর খেলা যেখানে কিকবক্সিং, জুডো, কুস্তি, এবং জিউ-জিৎসুর মতো একাধিক যুদ্ধকৌশলের সংমিশ্রণ। জাপানের আইচি-নাগোয়াতে চলতি ২০২৬ এশিয়ান গেমসে প্রথমবারের মতো মেডেল ইভেন্ট হিসেবে আত্মপ্রকাশ করলেও পেশাদার এমএমএসের সঙ্গে বেশ কয়েকটি ফারাক রয়েছে । এখানে লোহার খাঁচার বদলে ম্যাটের উপরে খেলা হচ্ছে। হাঁটু বা কনুই দিয়ে আঘাত করাও নিষিদ্ধ রয়েছে এশিয়ান গেমসে।।

About Post Author