Home » রিচার বিধ্বংসী ব্যাটিংয়ে ভারত ২১৭ রানের টার্গেট দিল শ্রীলঙ্কাকে

রিচার বিধ্বংসী ব্যাটিংয়ে ভারত ২১৭ রানের টার্গেট দিল শ্রীলঙ্কাকে

Oplus_131072

সময় কলকাতা, ২২ সেপ্টেম্বর : এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনা জয়ের লক্ষ্যে শুরু করেছিলেন স্মৃতি ও শেফালি, শেষ করলেন রিচা।  ভারতীয় উইকেটকিপার -ব্যাটসম্যান রিচা ঘোষের ঝোড়ো অপরাজিত  ৪৯ রানের দৌলতে জাপানে এশিয়ান গেমসের মহিলা ক্রিকেটের ফাইনালে ফাইনালে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ উইকেটে ২১৬ রানের পাহাড়প্রমাণ ইনিংস গড়ল ভারত। ৪৯ রান করতে মাত্র ২২ বলে নেন ভারতীয় ফিনিশার। শুরুতেই  ভারতের দুই ওপেনার স্মৃতি ও শেফালি ওপেনিং জুটিতে ১০ ওভারে ৯৯ রান তুলে নেন। স্মৃতি করেন ৪৫ বলে ৭৯ রান। ২৯ বলে ৪৮ রান করেন শেফালি। অধিনায়ক হরমনপ্রীত করেন ১৯ রান। উল্লেখ্য, ভারতীয় দল এশিয়ান কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়েছিল।এই প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কা  দল ২১৭ রানের লক্ষ্যে ব্যাট  করতে নেমে চার ওভারে এক উইকেট হারিয়ে ৩০ রান করেছে।।

About Post Author