Home » চমকে দিয়ে ভারতীয় ফুটবলাররা আটকে দিল বিশ্বকাপ খেলে আসা পানামাকে

চমকে দিয়ে ভারতীয় ফুটবলাররা আটকে দিল বিশ্বকাপ খেলে আসা পানামাকে

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা : কান্তিরাভা স্টেডিয়ামে ভারতের ফুটবলাররা দাপট দেখিয়ে প্রমাণ করল অনেক কিছুই। ফিফা ৱ্যাঙ্কিংয়ে ৯৪ ধাপ আগে থাকা সদ্য বিশ্বকাপ খেলে আসা বিশ্বের সর্বোচ্চ মানের খেলোয়াড়ে ঠাসা পানামাকে আটকে দিল ভারতীয় ফুটবলাররা। খেলার ফল ১-১।

লড়াই হয়েছে তুল্যমূল্য। প্রাপ্ত সুযোগের নিরিখে ভারত ছিল এগিয়ে। ভারত জিতলেও অবাক হওয়ার কিছু ছিল না।  প্রথমার্ধের ৪১ মিনিটে রায়ন উইলিয়ামসের করা গোলে ভারত এগিয়ে যায়। তবে তার আগেই ১৬ মিনিটে রায়ান উইলিয়ামস আরো একটি সুবর্ণ সুযোগ পেয়েছিলেন যা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধে পানামার হয়ে উমর ভ্যালেন্সিয়া গোল করলেও ভারত একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল। দ্বিতীয়র্ধ্বের  খেলার  মাঝামাঝি সময়ে মাঠে নেমে একাধিকবার গোলের মুখ খুলে ফেলেছিলেন এডমুন্ড ও সাহাল।  মনবীর  একবার গোলের অত্যন্ত কাছেও পৌঁছে গিয়েছিলেন। ভাগ্য সুপ্রসন্ন থাকলে এ ম্যাচে খালিদ জামিলের ছেলেরা জিতে মাঠ ছাড়তে পারত। পানামা আক্রমণ করলেও আনোয়ার -মিতেইদের রক্ষণ ছিল সুদৃঢ়।  পানামার বিরুদ্ধে সেয়ানে সেয়ানে লড়াই করে ভারতের ফুটবলাররা বুঝিয়ে দিল তারাও খেলতে জানে, ভারতের ফুটবল সংস্কৃতি অবহেলা করার মতো নয়!

About Post Author