Home » বারাসাতে মেসির হ্যাটট্রিক, কাস্টমসকে ৭ গোল দিল পাঞ্জাব

বারাসাতে মেসির হ্যাটট্রিক, কাস্টমসকে ৭ গোল দিল পাঞ্জাব

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা : তিনি আর্জেন্টিনার নন, তিনি ক্যামেরুনের মেসি। ক্যামেরুনের হয়ে ছটি আন্তর্জাতিক ম্যাচ ও খেলেছেন তিনি। তবে গত কয়েক বছর ধরেই ভারতীয় ফুটবল অনুরাগীদের কাছে তিনি পরিচিত নাম। আইএসএলে কেরালা ব্লাস্টার্স, ইস্টবেঙ্গল এবং জামশেদপুরের হয়ে খেলা মেসি বৌলি এবার সই করেছেন পাঞ্জাবি এফসিতে পাঞ্জাব এফসিতে। রবিবার দুপুরে বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে ঘাষের মাঠে ফুল ফোটালেন মেসি। প্রথম ৮ মিনিটের মধ্যে জোড়া গোল, ৪৪ মিনিটের হ্যাটট্রিক করা ছাড়াও দুটি গোলে এসিস্ট করে প্রথমার্ধেই আইএফএ শিল্ডের খেলায় কাস্টমসকে ধরশায়ী করলেন মেসি। খেলার ফল ৭-০। প্রথমার্ধেই কাস্টমসের বিরুদ্ধে ৬-০ গোলে এগিয়ে যায় পাঞ্জাব। দ্বিতীয়র্ধ্বে আরো একটি গোল হয়। মেসি ছাড়া সাংথই মিতেই, বিশু শর্মা, আলফ্রেড প্লানাস এবং গুরকিরাত সিং একটি করে গোল করেন। এই খেলায় জিতে আই এফ এ শিল্ডের সেমিফাইনালে পৌঁছে গেল পাঞ্জাব, এই গ্রূপ থেকে আগেই সেমিফাইনাল কার্যত নিশ্চিত করে ফেলেছিল ইস্টবেঙ্গল। এদিনের হারে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল কাস্টমস।।

About Post Author