সময় কলকাতা, ২৮ সেপ্টেম্বর :চলে এলেন লুকাস। কিছু সমস্যা থাকলেও এখন এফিয়ং এলেই বিদেশী ফুটবলার ঘিরে ষোল কলার উপর আঠেরো কলা পূর্ণ ইস্টবেঙ্গলের।
ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড লাইনকে আরও শক্তিশালী করতে শহরে পা রাখলেন লাল-হলুদের পোলিশ স্ট্রাইকার লুকাস জোলিনস্কি। রবিবার রাতেই বিমানবন্দরে নামেন। আগেই শহরে চলে এসেছেন আরেক স্ট্রাইকার একে লোবা। সূত্রের খবর,অপর স্ট্রাইকার এফিয়ংকে নিয়ে যে ভিসা সমস্যা ও জটিলতা ছিল তাও কেটে গিয়েছে। ইতিপূর্বেই আরও চার বিদেশিকে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। রশিদ তো ছিলেনই, তাছাড়াও এবার ইস্টবেঙ্গল কোর্টের যোগদান করেছেন ড্যানি রামিরেজ, ক্রিস ইকোনোমিডিস এবং জিভুলিচ। যারা আসছেন তাদের মেডিকেল ফিটনেস নিয়ে ঘটনা প্রবাহ কোন দিকে এগো সেটা এখন দেখার। আগ্রহ রয়েছে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-এ ইস্টবেঙ্গল সাত জন বিদেশিকে নিয়েই নামতে পারে কিনা। এও দেখার, আইএফএ শিল্ডের ফাইনালে যদি আবার ডার্বি হয় সেক্ষেত্রে কোন কোন বিদেশি ইস্টবেঙ্গলের হয়ে খেলতে নামেন।।


More Stories
বারাসাতে মেসির হ্যাটট্রিক, কাস্টমসকে ৭ গোল দিল পাঞ্জাব
বারাসাতে ফিরল শিল্ডের খেলা, বিশ্বজিতের দলের প্রতিপক্ষ শক্তিশালী পাঞ্জাব
ফুটবলে সাফল্য ভারতের : পানামার কোচের পরামর্শ