এশিয়া কাপেপাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সহজ জয় ভারতের। ৭ উইকেটে জয় হাসিল করল টিম ইন্ডিয়া ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপুটে পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। ফলে উইকেটে জয় তুলে নিল ভারত। ম্যাচ শেষে প্রতিবাদের সুর সূর্যের গলায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে সংবাদিক সম্মেলন সর্বত্রই ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব প্রতিপক্ষ দেশকে জবাব দিলেন।
ম্যাচ শেষে পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে করমর্দন করেনি ভারতীয় ক্রিকেটাররা। অপারেশন সিন্দুরের পরও পহেলগাঁও কাণ্ডের ক্ষত শুকাইই নি তা বুঝিয়ে দিলেন সূর্য। তাঁর কথায়, আমরা পহেলগাঁও জঙ্গিহানায় নিহতদের পরিবারের পাশে আছি। তাঁদের জন্য আমাদের সমবেদনা রইল। আমাদের আজকের জয় ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করতে চাই। তারা এভাবেই অনুপ্রাণিত করুক আমাদের।
এরপর সাংবাদিক সম্মেলনেও সরব হলেন ভারত। প্রসঙ্গ উঠতেই সূ্র্য়ের জবাব, “ আমি এই প্রসঙ্গে কিছু বলতে চাই। আমরা পহেলগাঁওয়ে নিহতদের পরিবারের পাশে আছি। তাদের পরিবারের প্রতি সমবেদনা রয়েছে।আমার মনে হয় স্পোর্টসমানশিপের ঊর্ধ্বেও কিছু জিনিস আছে। ভারতীয় সেনাবাহিনীরও পাশে রয়েছি। আমরা এখানে আসার সময়েই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, খেলতে আসছি। এর থেকে ভালো সুযোগ হয়তো পাব না। এর যোগ্য জবাব দিতে চেয়েছিলাম। মাঠেই এর যথাযথ জবাব দিয়েছি। বিসিসিআই এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা সম্পূর্ণ একমত।”
জন্মদিনের দিন পাকিস্তানের বিরুদ্ধে জয়ে তৃপ্ত সূর্যকুমার। ম্যাচ শেষে ভারত অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানায় সমর্থকরা। তাতে অভিভূত ব্যর্থ ডে বয়। সূর্য বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে জয় দারুণ অনুভূতি। এই জয় দেশকে আমার পক্ষ থেকে আদর্শ রিটার্ন গিফট।’ ছয় মেরে ভারতকে জয়ে পৌঁছে দেন স্কাই। ম্যাচ শেষে জানান, এটা তাঁর দীর্ঘদিনের ইচ্ছে ছিল।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের