এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে জয় হাসিল করল টিম ইন্ডিয়া এই জয়ে সুপার ফোর নিশ্চিত করল ভারত।টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা। এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তুলল পাকিস্তান।
প্রথম ওভারেই হার্দিক পাণ্ডিয়ার বলে আউট হয়ে যান ওপেনার সাইম আয়ুব। দ্বিতীয় ওভারে জসপ্রীত বুমরাহর শিকার মহম্মদ হ্যারিস। পরপর দু’জন ব্যাটার প্যাভিলিয়নে ফেরার পর চাপে পড়ে পাকিস্তান দল।মাত্র ৩ রান করে ফিরলেন সলমন আঘা। হাসান নওয়াজ, মহম্মদ নওয়াজরাও মাত্র এক অঙ্কের রান করেই আউট হলেন।ফলে পাক ব্যাটারদের নাজেহাল হতে হল কুলদীপ-অক্ষরদের দাপটে।
ওপেনার সাহিবজাদা ফারহান ৪৪ বল খেললেও মাত্র ৪০ রান করেন। ১৭ রানে ফেরেন ফখর জামান। পাকিস্তানের মানরক্ষা করলেন শাহিন আফ্রিদি। ১৬ বলে ৩৩ রান করেন।কুলদীপ চার ওভারে ১৮ রান দিয়ে তিনটি, অক্ষর ৪ ওভারে ১৮ রান দিয়ে দুটি উইকেট নেন। দুটি উইকেট পান বুমরাহ। একটি করে উইকেট পান বরুণ ও হার্দিক। এই ম্যাচ থেকে ভারতের প্রাপ্তি অবশ্যই স্পিনারদের পারফরম্যান্স। কুলদীপ-অক্ষররা মরুদেশে ভেল্কি দেখিয়ে যাচ্ছেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই শুভমান গিলের উইকেট হারায় ভারত। ৭ বলে ১০ রান করে আউট হন গিল। অপর ওপেনার অভিষেক শর্মা ১৩ বলে ৩১ রান করে আউট হলেন। ভারতের জয় নিশ্চিত করলেন সূর্য। তিলক ৩১ বলে ৩১ রান করে আউট হলেও, অধিনায়ক ৩৭ বলে ৪৭ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন। দুবে ১০ রানে অপরাজিত থাকেন।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে