Home » বিদেশিহীন দলের কাছে হার, প্রশ্নের মুখে মোলিনার রণকৌশল

বিদেশিহীন দলের কাছে হার, প্রশ্নের মুখে মোলিনার রণকৌশল

এসিএলের শুরুতেই ধাক্কা মোহনবাগানের। আহাল এফকের বিরুদ্ধে হার মোহনবাগানের। খেলার ফল ১-০।

ম্যাচের শুরু থেকে খুব একটা ছন্দে পাওয়া যাচ্ছিল না মোহনবাগানকে। সামনে একা পড়ে যাচ্ছিলেন কামিংস। মাঝমাঠ সেভাবে দানা বাঁধছিল না । ফলে দৃষ্টি নন্দন ফুটবল খেলা দেখা যাচ্ছিল না। সুযোগও তৈরি করতে পারেনি সবুজ মেরুন ।উল্টে বিদেশীহীন আহাল এফকে সুযোগ তৈরি করল ।
৩২ মিনিটে সুলেমানের শর্ট পোস্টে লাগে। তবে সুযোগ তৈরি করেছিল মোহনবাগান । ৩৭ মিনিটে কামিংসের শর্ট একটুর জন্য বাইরে গেল। ৪৫ মিনিটে টোভাকেলবের শর্ট দুরন্ত সেভ করেন বিশাল। প্রথমার্ধ শেষে খেলার ফল ছিল ০-০।

 

মূলত আক্রমনের গতি আনতেই জোড়া বদল করেন মোলিনা। নেমেই ম্যাকলারেন একটা শট নিয়েছিলেন কিন্তু কিন্তু সেটা অফ সাইড হয়। ৬৭ মিনিটে কামিংস এর শর্ট একটুর জন্য লক্ষ্য ভ্রষ্ট হল।

৬৯ মিনিটে সহজ সুযোগ নষ্ট করলেন ম্যাকলারেন। কামিংস এর সাজিয়ে দেওয়া বল গোলে পাঠাতে পারলেন না অজি তারকা। ৭০ মিনিটে ভলিতে দুরন্ত প্রয়াস নিলেও গোল এল না।
লিস্টনের জায়গায় রবসনকে এবং অভিষেকের বদলে শুভাশিসকে নামান মোলিনা। এই সময়ে বেশ কয়েকটি সুযোগ তৈরি করল মোহনবাগান কিন্তু গোল এল না । রবসন দুরন্ত পাস ৮২ মিনিটে দেন সাহালকে কিন্তু বক্সে ঢুকেও বাইরে মারলেন।।
৮৩ মিনিটে এনভার গোল করে এগিয়ে দিলেন আহালকে। গোল শোধ করতে পারল না মোহনবাগান ।

 

About Post Author