Home » উঠল গ্লো ব্যাক স্লোগান, মোলিনার রণকৌশল নিয়েই প্রশ্ন তুলে দিলেন সৃঞ্জয়

উঠল গ্লো ব্যাক স্লোগান, মোলিনার রণকৌশল নিয়েই প্রশ্ন তুলে দিলেন সৃঞ্জয়

এসিএলের প্রথম হারতেই মোহনবাগান কোচ  হোসে মোলিনার রণকৌশল নিয়ে উঠতে শুরু করেছে। আন্তঃমহাদেশীয় স্তরের এই প্রতিযোগিতায় নামার আগে বাগান চাণক্য হোসে মোলিনা বলেছিলেন, অতীত নিয়ে ভাবছেন না। বরং নিজের দল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। যদিও মেরিনার্স হেডকোচ জানেন প্রতিপক্ষ যথেষ্ট শক্তিশালী, তাই লড়াইটা কঠিন হতে চলেছে। তবে বড় মঞ্চে নিজেদের প্রমাণ করতে চান তিনি। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেছিলেন, তাঁরা ছাত্ররা এশিয়ার মঞ্চে নিজেদের প্রমাণ করতে মরিয়া। কিন্তু সেটা আর হল না।

মোহনবাগান সচিব সৃঞ্জয় বসুক কিন্তু কোচের রণকৌশল নিয়ে প্রশ্ন তুলে দিলেনয ম্যাচ শেষে বেরোনোর সময় তিনি বলেন, “মোলিনার রণকৌশল দিয়ে আমার কিছু বলার নেই। তবে ব্যক্তিগতভাবে আমার মত আমরা প্রথমার্ধে অনেক বেশি ডিফেন্সিভ খেলেছিলাম আর একটু বেশি অ্যাটাকিং খেললে ভালো হত। প্রাক মরশুম প্র্স্তুতির পরই আমরা খেলতে নেমেছিলাম হয়তো এই ম্যাচে হারের পরে আমাদের অংকটা কঠিন হয়ে গেল।”

 

দিমিত্রির মতো নির্ভরযোগ্য ফুটবলারকে রিজার্ভ বেঞ্চে রেখে দেন।ম্যাচ শেষে মাঠের মধ্যেই অজি স্ট্রাইকারের সঙ্গে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হল মোহনবাগান কোচের। দূর থেকে দেখে যা মনে হয়েছে কোচ এবং ফুটবলারের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে যা একেবারেই ভালো দৃশ্য নয় মোহনবাগানের জন্য।

যদিও সাংবাদিক সম্মেলনে মোলিনাকে দল  নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি সেই প্লেয়ারদের নামাবো যারা দলে জয় অবদান রাখতে পারবেন।” পাশাপাশি গো ব্যাক ধ্বনি উঠলেও কোনো রকম চাপ নিচ্ছেন না স্প্যানিশ কোচ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, “আমার উপর কোন চাপ নেই আমি জানি আমি কি করতে চলেছি তাই কোন রকম চাপ আমি নিচ্ছি না।”

 

 

About Post Author