Home » অভিষেকের ব্যাটিং দাপট অব্যাহত, এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত ভারতের

অভিষেকের ব্যাটিং দাপট অব্যাহত, এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত ভারতের

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে  পর বাংলাদেশকে হারিয়ে ফাইনাল ভারত । বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে ফাইনালের স্থান নিশ্চিত করল টিম ইন্ডিয়া।

বুধবার টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক। চোট পাওয়ায় ছিটকে গিয়েছেন লিটন দাস। তাঁর জায়গায় বাংলাদেশকে নেতৃত্ব দেন জাকের আলি। টিম ইন্ডিয়ার দুই ওপেনার অভিষেক শর্মা এবং শুভমান গিল ৭৭ রান করেন। অভিষেক এই ম্যাচেও সফল। ৩৭ বলে ৭৫ রান করলেন।সব মিলিয়ে বাংলাদেশের সামনে ১৬৯ রানের লক্ষ্য রাখে টিম ইন্ডিয়া।

জবাবে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ১২৭ রানে গুটিয়ে গেল বাংলাদেশ। সইফ হাসান ৬৯ রান করে লড়াই করেন। কুলদীপ তিনটি,বুমরাহ ও বরুণ দুটি করে উইকেট নেন। অক্ষর ও তিলক একটি করে উইকেট  নেন। ফাইনালের আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে আরও একটি ম্যাচ আছে ভারতের।

দুই ওপেনার শুভমান গিল ও অভিষেক শর্মা আউট হওয়ার পর যখন পর পর উইকেট পড়ছে তখনও সঞ্জুর মতো ব্যাটারকে না নামিয়ে  নামিয়ে দেওয়া হল শিবম দুবে। ব্যাট হাতে ফের ব্যর্থ সূর্য। হার্দিক পাণ্ডিয়া ৩৮ রান করে মিডল অর্ডারে মানরক্ষা করলেন।  তিলক ভার্মা, অক্ষরদের  আগে নামালেন  খারাপ খেললেন। বল নষ্ট করলেন। তাতে দলের চাপ বাড়ল। কিন্তু সঞ্জুকে নামাতেই যেন চাইছিলেন না গম্ভীর। শেষ পর্যন্ত ব্যাট করতে নামতেই হল না সঞ্জুকে। দল জিতছে তাই সমস্যা হচ্ছে না, হারলে কিন্ত গম্ভীরের চাপ বাড়বে।

 

About Post Author