Home » কার্নিভালের জন্য চলবে অতিরিক্ত মেট্রো, অনুকূল থাকবে আবহাওয়া?

কার্নিভালের জন্য চলবে অতিরিক্ত মেট্রো, অনুকূল থাকবে আবহাওয়া?

রবিবার পুজো কার্নিভালের দিনেও দর্শনার্থীদের সুবিধার কথা ভেবে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল। কর্তৃপক্ষ জানিয়েছে, ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং গ্রিন লাইন অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত আপ ও ডাউন লাইনে ৩টি করে, মোট ৬টি অতিরিক্ত মেট্রো চলবে। রাতের শেষ মেট্রোর পর প্রতি ২০ মিনিট অন্তর এই বিশেষ পরিষেবা মিলবে।

কলকাতা মেট্রোরেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রবিবার ৫ অক্টোবর পুজো কার্নিভালের দিন দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম এবং সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ-হাওড়া ময়দান রুটে বাড়তি মেট্রো চালানো হবে। রোজকার সময়ে রাতের শেষ মেট্রোর পরও আপ ও ডাউনে মোট ৬টি অতিরিক্ত মেট্রো পাওয়া যাবে। ২০ মিনিট অন্তর সেই পরিষেবা মিলবে। তার সময়সূচিও ঘোষণা করা হয়েছে।

 

তবে সোমবার, লক্ষ্মীপুজোর দিনে ভিন্ন চিত্র। কর্তৃপক্ষ জানিয়েছে, ব্লু লাইনে সেদিন কমবে মেট্রোর সংখ্যা। স্বাভাবিক সময়ে যেখানে ২৭২টি মেট্রো চলে, সেখানে সোমবার চালানো হবে মোট ২৩৬টি মেট্রো।

কার্নিভালের সময়ে বৃষ্টিপাতও হবে না।  সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রবিবার আকাশ কখনও মেঘলা, কখনও আংশিক মেঘলা থাকবে। সকাল থেকে সন্ধে পর্যন্ত দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে স্থানীয়ভাবে। তবে একটানা বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার ও মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি আরও কমবে, যদিও কিছু অঞ্চলে বজ্রবিদ্যুতের দাপট দেখা দিতে পারে।

About Post Author