Home » বাজি নিয়ে কঠোর প্রশাসন, সিপি দিলেন একগুচ্ছ নির্দেশিকা

বাজি নিয়ে কঠোর প্রশাসন, সিপি দিলেন একগুচ্ছ নির্দেশিকা

 

বৃহস্পতিবার থেকে ধর্মতলার শহিদ মিনারে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাজি বাজার। শুক্রবারই কালীপুজোয় শব্দবাজি নিয়ে কড়া নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। কালীপুজো ও ছট পুজোয় নির্দিষ্ট সময়েই বাজি পোড়ানো যাবে। জানাল কলকাতা পুলিশ। কলকাতা জুড়ে চলবে নজরদারি।
হেডারঃ কালীপুজো ও ছট পুজোয় নির্দেশিকা
নির্দিষ্ট সময়েই বাজি পোড়ানো যাবে
জানাল কলকাতা পুলিশ
কলকাতা জুড়ে চলবে নজরদারি
২০২১ সালে বাজি ফাটানো সংক্রান্ত বিষয় আদালত পর্যন্ত গড়িয়েছিল। কলকাতা হাই কোর্ট হয়ে বিষয়টি পৌঁছোয় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে সে বছর রাজ্য দূষণ নিয়ন্ত্রক বোর্ড সবুজ আতশবাজি ছাড়া সমস্ত ধরনের আতশবাজির আমদানি, ক্রয়, বিক্রয়, মজুত এবং ব্যবহার রাজ্য জুড়ে নিষিদ্ধ করেছিল। বেঁধে দিয়েছিল আতশবাজি ফাটানোর সময়ও। সেই নিয়মই জারি থাকছে এ বছরও। কালীপুজো ও দীপাবলিতে বাজি পোড়ানো নিয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধুমাত্র অনুমোদিত ‘গ্রিন’ বা সবুজ বাজিই পোড়ানো যাবে। তাও নির্দিষ্ট সময়সীমার মধ্যে।

কখন বাজি পোড়ানো যাবে?

কালীপুজো ও দীপাবলিতে অর্থ্যাত্ ২০ অক্টোবর রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বাজি পোড়ানোর অনুমতি থাকবে

ছট পুজোতে অর্থ্যাত্ ২৮ অক্টোবর সকাল ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে

এই সময়ের বাইরে বাজি ফাটানো আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে

বৃহস্পতিবার থেকে ধর্মতলার শহিদ মিনারে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাজি বাজার। শুক্রবারই কালীপুজোয় শব্দবাজি নিয়ে কড়া নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। বাড়ি পোড়ানো নিয়ে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাই কোর্টের নির্দেশের পর এই আদেশ জারি করেছে কলকাতা পুলিশ। পাশাপাশি, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিজ্ঞপ্তিতেও স্পষ্ট বলা হয়েছে— শুধু সবুজ বাজিই অনুমোদিত। দূষণ রোধে বাজির ব্যবহারে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, মোট ১ হাজার ৪০৩টি বাজি প্রস্তুতকারক সংস্থার বাজি বাজারে বিক্রি করার জন্য বৈধ বলে গণ্য হবে। এ বছর ধর্মতলার বাজি বাজারে মোট ৩৭টি স্টল রয়েছে। বাজারটি বড়বাজার ফায়ারওয়ার্ক্স ডিলারস অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে চলবে এবং এটি চলবে আগামী ২১ অক্টোবর পর্যন্ত। কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার ভার্মা জানিয়েছেন, এই নির্দেশ ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শহরের প্রতিটি থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে যাতে নির্দেশিকা কার্যকর হয়।

অনুমোদনহীন বা দূষণ সৃষ্টিকারী বাজি
নির্ধারিত সময়ের বাইরে বাজি পোড়ানো
উচ্চ শব্দের বাজি ব্যবহার

কালীপুজো ও দীপাবলির আগে গত বুধবার পুজো উদ্যোক্তাদের সঙ্গে একটি বৈঠক করেন কলকাতার নগরপাল। কলকাতায় প্রায় সাড়ে তিন হাজার কালীপুজো হয়। বুধবারের বৈঠকে পুজো উদ্যোক্তাদের সঙ্গে সবদিক পর্যালোচনা করে জরুরি গাইডলাইন বেঁধে দেন সিপি।
দীপাবলি ও ছট পুজোতে শহরে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের আবেদন, উৎসবের আনন্দে পরিবেশের ভারসাম্য নষ্ট না করে সবাইকে দায়িত্বশীলভাবে উদযাপন করতে হবে। প্রতিবছরের মতো এবারেও প্রতিমা নিরঞ্জনের সময় বেঁধে দেওয়া হয়েছে। কলকাতার নগরপাল জানান, আগামী ২১ থেকে ২৩ অক্টোবর, এই তিনদিনের মধ্যে শহরের সমস্ত প্রতিমা বিসর্জন দিতে হবে। একইসঙ্গে বিসর্জনের সময়েও মেনে চলতে হবে নিয়ম। যেমন- ডিজে নিষিদ্ধ করা হয়েছে। দমকল বিভাগের ২০১৯ সালের জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ফানুস ওড়ানো নিষিদ্ধ বলেও মনে করিয়ে দিয়েছেন নগরপাল।

About Post Author