বিদেশিহীন ডেম্পোর বিরুদ্ধে সুপার কাপের প্রথম ম্যাচেই আটকে গেল ইস্টবেঙ্গল। খেলার ফল ২-২। ২৭ মিনিটে খেলার গতির বিরুদ্ধে গিয়ে মহম্মদ আলির গোলে এগিয়ে যায় ডেম্পো। এক্ষেত্রে ইস্টবেঙ্গলের গোলরক্ষক দেবজিৎ মজুমদারের আউটিংয়ের ধরন নিয়ে প্রশ্ন উঠতেই পারে। গোলের পর ডেম্পোর আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে তারা। সমতা ফেরান মহেশ। ডান দিক থেকে আক্রমণ শুরু করেছিল ইস্টবেঙ্গল। হামিদ আহদাদ দূর থেকে শট নিয়েছিলেন। ডেম্পোর গোলকিপার তা প্রতিহত করলে বল গিয়ে পড়ে মহেশের কাছে। তিনি নিচু শটে গোল করেন।
৫৭ মিনিটেই চলে আসে দ্বিতীয় গোল। বাঁ প্রান্ত ধরে ডেম্পোর বক্সের কাছে চলে আসেন মিগুয়েল। তাঁকে উঁচু পাস বাড়ান লালচুংনুঙ্গা। সেই বল ধরে দুরূহ কোণ থেকে আগুনে শটে গোল করেন মিগুয়েল। এরপর ৬৩ মিনিটেও ইস্টবেঙ্গলের কাছে গোলের সুযোগ চলে এসেছিল। মিগুয়েলের পাস থেকে মহেশের শট তে-কাঠিতে থাকলে গোল হয়ে যেতে পারত। ৮৯ মিনিটে রানের গোলে ডেম্পো সমতায় ফিরে ইস্টবেঙ্গলের জেতার স্বপ্ন মাটি করে দেয়।
গ্রুপ থেকে একটি দলই সেমিফাইনালে উঠবে। ফলে ইস্টবেঙ্গলের কাছে এই ড্র নিঃসন্দেহে বড় ধাক্কা। মোহনবাগান যদি এ দিন চেন্নাইয়িনকে হারিয়ে দেয় এবং দ্বিতীয় ম্যাচে ডেম্পোকেও হারায়, তা হলে অনেকটা এগিয়ে থেকে কলকাতা ডার্বিতে নামবে তারা।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে