Home » আক্রান্ত হলেন কাস্টমস অফিসার, জামিন পেলেন অভিযুক্তরা

আক্রান্ত হলেন কাস্টমস অফিসার, জামিন পেলেন অভিযুক্তরা

কখনও তল্লাশি চালাতে গিয়ে ইডি অফিসাররা আক্রমণের মুখে পড়ছেন, কখনও আবার ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। আর এবার এই বাংলায় আক্রান্ত হলেন কাস্টমস অফিসার। তাঁকে কে মেরেছে জানলে শিহরিত হতে হয়। একজন অফিসারকে তাঁরই বাড়ি বাড়িতে ঢুকে মারছেন এক অটোচালক ও তাঁর দলবল। প্রায় ৫০ জনেরও বেশি দুষ্কৃতী বাড়িতে ঢুকে ঢুকে নির্বিচারে মারধর চালায় বলে অভিযোগ। প্রকাশ্যে এসেছে হামলার সময় দলবল নিয়ে তাণ্ডব চালানোর সেই সিসিটিভি ফুটেজ। দেখা যাচ্ছে একের পর এক ব্যক্তি বাড়িতে ঢুকে পড়ছে এবং হামলা চালাচ্ছে।হামলার সূত্রপাত নাকি একটি অটোর সঙ্গে গাড়ির ধাক্কা ঘিরে। শনিবার সন্ধেবেলা নিজের গাড়ি নিয়ে বেরিয়েছিলেন কাস্টমস অফিসার প্রদীপ কুমার। রাস্তায় তাঁর গাড়ির সঙ্গে এক অটোচালকের গাড়ির হালকা ধাক্কা লাগে। এরপর বচসা শুরু হয় দু’পক্ষের মধ্যে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাতের দিকে সেই অটোচালক প্রায় ৫০-৫৫ জনকে সঙ্গে নিয়ে প্রদীপ কুমারের বাড়িতে চড়াও হন। অভিযোগ, তারা কোলাপসিবল গেট ভেঙে বাড়ির ভিতরে ঢুকে পড়ে এবং নির্বিচারে হামলা চালায়। অফিসারের মাথায় গুরুতর চোট লাগে, সেলাই পড়েছে। তাঁর স্ত্রীর উপরও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।

প্রদীপ কুমারের অভিযোগ, হামলার সময় তিনি বারবার পুলিশে ফোন করেছিলেন, কিন্তু তবু সাহায্য মেলেনি।

এই ঘটনার পর সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ৩৩২, ১২৬/২, ১১৭/২, ৩২৪/৪, ৩১১/২, ৩ ও ৫ ধারায় মামলা রুজু হলেও সব ক’টি ধারাই জামিনযোগ্য। গ্রেফতারও হয় বেশ কয়েকজন। যদিও আইনের ফাঁক গলে ধৃতদের জামিন দিয়েছে পুলিশ। এমন প্রাণঘাতী হামলার পরেও কী করে জামিন পেয়ে গেলেন তাঁরা, সেই নিয়েও কথা শুরু হয়েছে। ঘটনায় শুরু রাজনৈতিক তর্জাও। রবিবার আহত অফিসারের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি বলেন, এটা স্পষ্টতই মব লিঞ্চিং। পুরো পরিবারকে মারার চেষ্টা হয়েছে। বাইরে ২০০ জন ছিল, ভিতরে ঢুকেছিল প্রায় ৫০ জনের বেশি। অভিযুক্তদের জামিন হয়ে গিয়েছে।

About Post Author