খাস কলকাতায় খুন! মদের আসরে বচসা, তার থেকেই যুবকের গলায় ঢুকিয়ে দেওয়া হল লোহার রড! ওই অবস্থাতেই প্রায় একশো মিটার প্রাণ বাঁচাতে ছুটেছিলেন রক্তাক্ত যুবক! পরে তাঁর মৃত্যু হয়। শনিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে চেতলার ১৭ নং বাস স্ট্যান্ডের কাছে। মৃত ব্যক্তির নাম অশোক পাসওয়ান। শনিবার চেতলায় মদের আসরে বন্ধুর হাতে খুন হন তিনি। শাবল দিয়ে কুপিয়ে মারা হয় তাঁকে। খুনের ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছয় চেতলা থানার পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। চেতলায় যে জায়গায় খুন হয়েছে, তা মেয়র ফিরহাদ হাকিমের নিজের ওয়ার্ড! বিভিন্ন অনুষ্ঠানে মেয়র এবং তাঁর কন্যা প্রায়সময়ই সেখানে যান। সেখানেই ঘটে গিয়েছে এই ভয়ানক ঘটনা। মেয়রের ওয়ার্ডে এমন ঘটনায় রাত থেকেই হইচই পড়েছিল, নিরাপত্তা নিয়েও উঠছিল প্রশ্ন। এবার চেতলা থানার ওসি বদল হলেন রাতারাতি। সুখেন্দু মুখোপাধ্যায়কে সরিয়ে সেই জায়গায় এলেন অমিতাভ সরখেল। নৃশংস খুনের পর রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা ও মেয়র ফিরহাদ হাকিম।
ঘটনায় গ্রেফতার একাধিক। চিহ্নিত করা হয়েছে বেশ কয়েকজনকে। তদন্ত, জিজ্ঞাসাবাদ জারি। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যার পর ওই বাস স্ট্যান্ডের আশেপাশে জুড়ে বসে মদের আসর। অনেক রাত পর্যন্ত অসামাজিক কাজ হয়। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। একাধিকবার অভিযোগ করেও কোনও লাভ হয়নি। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় গ্রেফতার একাধিক। চিহ্নিত করা হয়েছে বেশ কয়েকজনকে। তদন্ত, জিজ্ঞাসাবাদ জারি। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যার পর ওই বাস স্ট্যান্ডের আশেপাশে জুড়ে বসে মদের আসর। অনেক রাত পর্যন্ত অসামাজিক কাজ হয়। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। একাধিকবার অভিযোগ করেও কোনও লাভ হয়নি। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন স্থানীয় বাসিন্দারা।এসবের মাঝেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে চেতলা থানার ওসি বদল। ঘটনার পরেই চেতলা থানার ওসি পদে রদবদল নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। যদিও পুলিশের দাবি, এটি একেবারেই রুটিন বদলি। এর মধ্যে কোনও জল্পনা নেই।


More Stories
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের
খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন – বারাসাতে বিভিন্ন রেস্টুরেন্টে হানা ফুড সেফটি বিভাগের
অস্বাভাবিক মৃত্যু মমতার ভাইঝির, নেপথ্যে কী কারণ?