সুপার কাপের ডার্বি ড্র। খেলার ফল ০-০। গোল পার্থক্যে এগিয়ে থেকে সেমিফাইনালে চলে গেল ইস্টবেঙ্গল। বিদায় নিল মোহনবাগান।গোটা প্রথমার্ধ্বে মোহনবাগান একেবারেই জৌলুসহীন ছিল। যেন পরিকল্পনা ছাড়া তারা খেলতে নেমেছিল। হয় মাঝমাঠে, নয় নিজেদের বক্সেই লাল-হলুদ ফুটবলারদের পা থেকে বল কাড়ার চেষ্টা করে গেল। দ্বিতীয়ার্ধেও অবস্থার পরিবর্তন হয়নি। গোলশূন্য ড্র করে সুপার কাপ থেকে বিদায় নিল মোহনবাগান
ম্যাচের শুরুতেই মোহনবাগানের বক্সে চাপ বাড়াতে শুরু করে ইস্টবেঙ্গল। প্রথম ১০ মিনিট আধিপত্য ছিল লাল হলুদের। তবে প্রাথমিক চাপ কাটিয়ে কিছুটা খেলায় ফেরে মোহনবাগান। কিন্ত আক্রমণের সেইভাবে পজেটিভ সুযোগ তৈরি করতে পারেনি সবুজ মেরুন। সামনে ম্যাকলারেন একা থাকয় আক্রমণের ভেদশক্তি তেমন ছিল না।
সুযোগ তৈরির নিরিখে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল, কিন্তু সেখান থেকে গোল করতে পারল না লাল হলুদ। ফলে প্রথম ৪৫ মিনিট শেষে খেলার ফল ০-০।
দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে সহজতম সুযোগ নষ্ট করলেন হামিদ। এরপর জয় গুপ্তার হেডও রক্ষা করলেন বিশাল। গোলের লক্ষ্যে সাহালকে তুলে কামিংসকে নামালেন মোলিনা। ৭৮ মিনিটে তিন বদল করলেন মোলিনা। রবসন, পেত্রাতোস এবং টাংরিকে নামালেন। শুরুতেই রবসন গোলের সামনে চলে এসেছিলেন। সেই আক্রমণ কোনও মতে সামলাল ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত ড্র করেই সেমিতে পৌছে গেল লাল হলুদ.


More Stories
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত