মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে হার ভারতের। অজিরা জিতল ৪ উইকেটে। গোটা ভারতীয় ব্যাটিং ফ্লপ, সেখানে ১৮৩.৭৮ স্ট্রাইক রেট রেখে ৩৭ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন অভিষেক।কিছুটা হলেও অভিষেক শর্মার সঙ্গে সঙ্গত দেন হর্ষিত রানা। তিনি ৩৩ বলে ৩৫ রান করেন। পুরো ২০ ওভার খেলার আগেই ১২৫ রানেই সমাপ্ত ভারতের ইনিংস।
অল্প রানের পুঁজি নিয়ে লড়াই করা অসম্ভব ছিল ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অজিরা। গম্ভীরের রণকৌশল নিয়ে উঠছে প্রশ্ন।সঞ্জু স্যামসনের ব্যাটিং জায়গা নিয়ে এক্সপেরিমেন্ট লেগেই রয়েছে। ফের জায়গা হল না অর্শদীপ সিংয়ের। সব নিয়েই প্রশ্ন তুলছেন ক্রিকেটপ্রেমীরা।
প্রশ্ন উঠছে গম্ভীরের অন্য সিদ্ধান্ত নিয়েও। কেন যশস্বী জয়সওয়াল সুযোগ পাবেন না? খাতায়-কলমে গিলের থেকে অনেক ভালো পরিসংখ্যান যশস্বীর। ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক ৩০ ম্যাচে ৭৪৭ রান করেছে। গড় ২৮.৭৩। সেখানে যশস্বী ২৩ ম্যাচে করেছেন ৭২৩। গড় ৩৬.১৫। একটি সেঞ্চুরিও আছে।
সূর্য ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় বলেন, ‘অভিষেক কিছু দিন ধরেই এটা করে আসছে। ও নিজের খেলা ও পরিচয় সম্পর্কে সচেতন এবং এখন আর সেটা বদলাচ্ছে না। আশা করি, ও এভাবেই খেলবে এবং আমাদের জন্য আরও অনেক দুর্দান্ত ইনিংস উপহার দেবে।’


More Stories
বদলা! বাংলাদেশকে দুরমুশ করল অস্ট্রেলিয়া, স্টার্কের দশ উইকেট
স্টেইনকে টপকালেন স্টার্ক, ৪০০ উইকেট ক্লাবের মাইলফলকের ইতিহাসে নতুন সংযোজন
বিধ্বংসী স্টার্ক, ৬৪ রানেই খতম বাংলাদেশ