Home » ছত্তিশগড়ে ভয়াবহ রেল দুর্ঘটনা, ট্রেন-মালগাড়ি সংঘর্ষ, মৃত অন্তত ৬

ছত্তিশগড়ে ভয়াবহ রেল দুর্ঘটনা, ট্রেন-মালগাড়ি সংঘর্ষ, মৃত অন্তত ৬

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৪ নভেম্বর : আবার ভয়াবহ রেল দুর্ঘটনা। এবার ট্রেন দুর্ঘটনা ঘটেছে ছত্তিশগড়ে। বিলাসপুরের কাছে  মালগাড়ির সঙ্গে সংঘর্ষ যাত্রিবাহী ট্রেনের । দুমড়ে মুচড়ে যায় ট্রেনের একাধিক কম্পার্টমেন্ট।  ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনাটি  ঘটে। উদ্ধারকার্য জারী।

Oplus_131072

জানা গিয়েছে,বিকেল চারটের দিকে ছত্তিশগড়ের বিলাসপুর জেলায় লাল খাদান এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। মালগাড়িটি লাইনেই দাঁড়িয়ে ছিল। সেই সময় যাত্রীবাহী ট্রেনটি এসে সজোরে ধাক্কা মারে। যাত্রীবাহী ট্রেনটি  যাত্রিবাহী ট্রেনটি কোরবা প্যাসেঞ্জার ট্রেন যা রায়গড়ের গেভরা থেকে বিলাসপুরে যাচ্ছিল। আর মালগাড়িটি আসছিল বিলাসপুরের দিক থেকে। মনে করা হচ্ছে সিগনালে গোলযোগের কারণে ট্রেনটি মালগাড়িকে ধাক্কা মারে। সেই সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে কয়েকটি বগি মালগাড়ির উপরে উঠে যায়।

এই ঘটনায় ট্রেনে থাকা যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই দুর্ঘটনায় লাইনচ্যুত হয়েছে ট্রেনের বেশ কয়েকটি বগিও। সেই সঙ্গে ওভারহেড তার ছিঁড়ে গিয়ে রেলের সিগন্যালিং ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।ইতিমধ্যেই উদ্ধারকারী দল, আরপিএফ এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। জোরকদমে চলেছে উদ্ধারকাজ। রেলের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। ঘটনাস্থলে মেডিকেল টিমকেও পাঠানো হয়েছে। এদিকে রেলের তরফে জানানো হয়েছে, ওই রুটের বেশ কয়েকটি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। ঘুরপথেও পাঠানো হয়েছে কয়েকটি ট্রেনকে। তবে কী কারণে দু’টি ট্রেনের সংঘর্ষ হল, তা এখনও স্পষ্ট নয়। রেল দফতর এখনও নিশ্চিত করে জানায়নি যে, সিগনালিং গোলযোগের কারণে দুর্ঘটনা, যদিও প্রাথমিকভাবে তাই  মনে করা হচ্ছে। তবে কারণ উদঘাটনে শুরু হয়েছে তদন্ত। সেই সঙ্গে ফের দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। দুর্ঘটনা মৃত্যু নিত্য নৈমিত্তিক হয়ে উঠলেও হুঁশ ফিরছ না সংশ্লিষ্ট দফতরের।

আরও পড়ুন ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বালেশ্বরে,লাইনচ্যুত করমন্ডল এক্সপ্রেস, মৃত কমপক্ষে ৭০

About Post Author