পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ৮ নভেম্বর : অভিষেক বন্দোপাধ্যায়ের জন্মদিনে অভিষেক ঘনিষ্ঠ জলপাইগুড়ির সংখ্যালঘু সেলের জেলা সভাপতির জীবনে শেষদিন হতে পারত। ভয়াবহ দুর্ঘটনায় তৃণমূল নেতা প্রাণে বাঁচলেন অলৌকিকভাবে। প্রাণে বাঁচলেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মিজানুর রহমান।
সূত্রের খবর, আলিপুরদুয়ারের কুমারগ্রাম থেকে একটি দলীয় বৈঠক সেরে ফেরার পথে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মিজানুর রহমান। শুক্রবার গভীর রাতে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া চৌপতি মোড়ে ঘটে এই মারাত্মক দুর্ঘটনা যা হতে পারত প্রাণঘাতী।
এও জানা গিয়েছে, মিজানুর রহমানের গাড়িটি চৌপতিতে পৌঁছনোর সময় পিছন দিক থেকে দুটি লরি একের পর এক ধাক্কা মারে। তীব্র ধাক্কায় মিজানুরের গাড়িটি সামনের দিকে ছিটকে গিয়ে আরেকটি গাড়িকে আঘাত করে। মুহূর্তের মধ্যে গাড়িটি দুমড়ে-মুচড়ে গেলেও, অলৌকিকভাবে অক্ষত থাকেন মিজানুর রহমান ও তাঁর গাড়িতে থাকা কর্মী-সমর্থকরা।ঘটনার পর মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বীরপাড়া চৌপতিতে। উপস্থিত মানুষজন ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বীরপাড়া থানার পুলিশ, এবং দুর্ঘটনায় জড়িত দুটি লরি আটক করেছে।
দুর্ঘটনা প্রসঙ্গে মিজানুর রহমান জানান, “গাড়িটি খুব ধীরগতিতে যাচ্ছিল। এমন অবস্থায় পিছন থেকে হঠাৎ এত জোরে ধাক্কা আসবে, তা ভাবতেই পারিনি। ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছি।” প্রাণে বাঁচলেন জেলার উদীয়মান তৃণমূল নেতা ও তাঁর সহযাত্রীরা। ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতে পারেন নি মিজানুর, ভাগ্যজোরে নতুন জীবন পেয়েছেন যে তিনি!


More Stories
দত্তপুকুরের দম্পতির আত্ম*ঘাতী হওয়ার কারণ কী?
কুণাল ঘোষের গাড়ির উপর মারাত্মক হামলা , আহত কুণাল, অভিযুক্ত বিজেপি
রাজীব আউট দীপঙ্কর ইন -বারাসাত সহ ৭ জেলায় নতুন বিজেপি সভাপতি