মরশুম এখন, ভোট যে আসছে। এবার আলিপুরদুয়ারে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক।এসআইআর আবহে রাজ্যসভার সাংসদদের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান কুড়িটি পরিবারের।আলিপুরদুয়ার জেলার কুমার গ্রামের ঘটনা।
উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে রাজনৈতিক কর্মীদের দলবদলের ঘটনা সাম্প্রতিক অতীতেও দেখা গিয়েছে। আলিপুরদুয়ারে দলবদলের পালা অব্যহত, কখনও বিজেপি থেকে তৃণমূল তো কখনও তৃণমূল থেকে বিজেপি। বিধানসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে একদল থেকে আর এক দলে যোগদান কর্মসূচি যেন বেড়েই চলেছে আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভার বোলগুড়িতে সাতসকালে তৃণমূলের হাত শক্ত করতে প্রায় ২০ টি পরিবারের বিজেপি থেকে তৃণমূলে যোগদান বলে দাবি প্রকাশ চিক বড়াইকের। এদিন রাজ্যসভার সাংসদ তথা আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সভাপতি প্রকাশ চিক বড়াইকের হাত ধরে এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয়। বিজেপিতে ভাঙ্গন আলিপুরদুয়ারে। যোগদানের ফলে কতটা শক্তিশালী হয় তৃণমূল সেটাই এখন দেখার।


More Stories
ওঝার মারে রোগীর মৃত্যু, গ্রেফতার ২
সাষ্টাঙ্গে নত হয়ে ক্ষমাস্বীকার, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট করার জন্য শাস্তিবিধান!
জামাইষষ্ঠীর নতুন অতিথি,গাছ থেকে আম পেড়ে খেল হাতি