সানি রায়, সময় কলকাতা, ৬ ডিসেম্বর : কথায় আছে অপরাধ শিকড় থেকে উচ্ছেদ করতে হয়। গাঁজা সম্পর্কিত যাবতীয় অপরাধকে সমূলে উপড়ে ফেলতে নেমেছে ময়নাগুড়ি থানার পুলিশ। অভিযোগ, উত্তরবঙ্গে গাঁজার চাষ বেড়েই চলেছে। গাঁজা চাষের বিরুদ্ধে এবার কোমর বেঁধে নামল ময়নাগুড়ির পুলিশ। এককথায়, গাঁজাচাষ রুখতে অলআউট অ্যাটাকে ময়নাগুড়ি থানার পুলিশ।
অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযানে ময়নাগুড়ি থানার পুলিশ কি কি করেছে? বলাবাহুল্য, গত প্রায় দুই বছর ধরে প্রায় লাগাতার এই অভিযান চালাচ্ছে ময়নাগুড়ি থানার পুলিশ। গত বছর অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় কয়েক হাজার গাঁজা গাছ কেটে পুড়িয়ে দেয় পুলিশ। এমনকি তাদেরকে সতর্ক করে দেওয়া হয়। এরপর ফের শুক্রবার সেই অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালালো ময়নাগুড়ি থানার পুলিশ। এদিন ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বড়গিলা ও বার্নিশ গ্রাম পঞ্চায়েতের উল্লা ডাবুরি এলাকায় প্রায় শতাধিক গাঁজা গাছ কেটে পুড়িয়ে দেওয়া হয়। গাঁজাচাষ রুখতে অলআউট অ্যাটাকে আসছে সাফল্য।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
জামাইষষ্ঠীর নতুন অতিথি,গাছ থেকে আম পেড়ে খেল হাতি
বিয়ের গাড়ি সাজিয়ে গরুপাচারের ধুরন্ধর কায়দা ব্যর্থ