Home » এসআইআরের হিয়ারিং :প্রস্তুতি চলছে দিকে দিকে

এসআইআরের হিয়ারিং :প্রস্তুতি চলছে দিকে দিকে

সময় কলকাতা ডেস্ক, ১১ ডিসেম্বর : ফর্ম জমা পড়ার পালা শেষ এসআইআর-এর। এসআইআরের হিয়ারিং – এর প্রস্তুতি চলছে দিকে দিকে, প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।  এবার এস আই আরের হেয়ারিং এর জন্য প্রস্তুতি মহকুমা শাসকের তরফে।এস আই আর জমা প্রক্রিয়ার শেষে খসড়া তালিকা প্রকাশিত হবে।এরপর এস আই আর তালিকা নিয়ে ভোটারদের হেয়ারিং । উত্তরবঙ্গের ধুপগুড়ির চিত্র ঠিক কিরকম?

দুদিন আগেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ধুপগুড়িতে।  হেয়ারিং এর জন্য নির্দিষ্ট স্থান ক্যাম্পের বিষয়ে মঙ্গলবার প্রস্তাব সারতে দেখা গিয়েছে ধূপগুড়ি মহকুমা শাসককে।এদিন বিকালে ধূপগুড়ি মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ধূপগুড়ি নিয়ন্ত্রিত বাজার চত্বরে একটি ভবন পরিদর্শন সারেন।সেখানে রীতিমতো পরিস্কার পরিচ্ছন্ন করার কাজ চলে পুরসভার তরফে।এই বিষয়ে মহকুমা শাসক বলেন,এটা মহকুমা শাসকের দফতর হিসেবে কাজ চলবে।এছাড়াও প্রস্তাব সমন্বিত খসড়া  পাঠানো হয়েছে এস আই আর এর হেয়ারিং ভেন্যু কেন্দ্রিক।ধুপগুড়ি পুরসভার যে ১৬ টি ওয়ার্ড রয়েছে তার হেয়ারিং জন্য এই স্থান থেকে কাজ চলবে এস আই আর সিডিউল হিসেবে।আপাতত তারই কাজ চলছে। তবে কাজ প্রায় শেষদিকে। এসআইআরের হিয়ারিং – এর প্রস্তুতির শেষ লগ্নে প্রশাসনিক তৎপরতা চোখে পড়ার মতো।

About Post Author