Home » নতুন তালিকা প্রকাশিত,কত লক্ষ বিবেচনাধীন ভোটারের বিচার করে ফেলেছে নির্বাচন কমিশন?

নতুন তালিকা প্রকাশিত,কত লক্ষ বিবেচনাধীন ভোটারের বিচার করে ফেলেছে নির্বাচন কমিশন?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৮ মার্চ : ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন বঙ্গের ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে জানিয়েছিল, ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, আর বিবেচনাধীন রয়েছে ৬০ লক্ষ ভোটারের সামান্য বেশি কিছু নাম। এই বিবেচনাধীন ভোটারদের ভোটার হওয়ার যোগ্যতা বিচার করতে নেমে নির্বাচন কমিশন ২৩ মার্চ ও ২৭ মার্চ দুই দফায় ৩৭ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি করে ফেলেছে। তবে এই ৩৭ লক্ষ ভোটারের মধ্যে ঠিক কত ভোটারের নাম ভোটার তালিকায় উঠেছে কত লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে তা এখনো সুস্পষ্ট নয়। তবে ২৭শে মার্চ গভীর রাতে নির্বাচন কমিশন তাদের দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা করার পরে ৬০ লক্ষ ‘বিবেচনাধীন’ (under adjudication) নামের মধ্যে এপর্যন্ত ৩৭ লক্ষ নামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এরমধ্যে প্রথম সাপ্লিমেন্টারি তালিকার প্রথম তালিকায় প্রায় ১০ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছিল।কতজনের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে, সে বিষয়ে কমিশন এখনও কোনো নির্দিষ্ট সংখ্যা বা সরকারি ব্রেকডাউন দেয়নি। তবে কিছু সূত্র অনুযায়ী, প্রায় ৪০% নাম বাদ পড়ে থাকতে পারে। অর্থাৎ ইতিমধ্যে ৬৩ লক্ষ্য ছাড়াও আরো প্রায় ১৫ লক্ষ ভোটারের নাম ডিলিট হয়ে গিয়েছে। যাদের নাম বাদ পড়েছে, তারা কলকাতা হাইকোর্ট দ্বারা গঠিত অ্যাপেলিয়েট ট্রাইব্যুনালে (Appellate Tribunal) চ্যালেঞ্জ করতে পারবেন।।

About Post Author