সময় কলকাতা ডেস্ক, ১৪ ডিসেম্বর : ২৫ বল বাকি থাকতেই ম্যাচ নিজেদের পকেটে পুরে ফেলল টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার ১১৭ রান তাড়া করতে নেমে ৩ উইকেট খুইয়ে ম্যাচ জিতে নেয় ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ভারত এগিয়ে গেল ২-১ ব্যবধানে।
রবিবার টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। সাত রানের মধ্যে দক্ষিণ আফ্রিকার ৩ উইকেট তুলে নেন ভারতীয় পেসাররা। ১১৭ রানে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে গেলে পাল্টা ব্যাট করতে নেমে অভিষেক শর্মা ঝড় তোলেন। তিলক বর্মা যথারীতি আত্মবিশ্বাসী ব্যাটিং করলেও, সূর্য কুমার এবং শুভমান গিলের ফর্ম চিন্তা বাড়াতে বাধ্য গম্ভীরের। তবে ভারতীয় বোলিং ছিল এদিন প্রায় নিখুঁত। বুমরা এবং অক্ষর প্যাটেল এদিন খেলেন নি, তাঁদের বদলি হর্ষিত ও কুলদীপ ২ টি করে উইকেট পেলেন। বোলারদের মধ্যে সেরা ছিলেন বরুণ ও আরশদীপ। বল হাতে শিবম দুবেও নজর কেড়েছেন। একমাত্র মার্করাম ছাড়া কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারেন নি ভারতীয় আক্রমণের বিরুদ্ধে । তিনি একাই করেন ৬১ রান। এদিন স্টাবসের উইকেট তুলে নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে একশো উইকেট পূর্ণ করলেন হার্দিক পান্ডিয়া।।


More Stories
জাপানে সুচিকার পদক জয় এমএমএ-তে, জেনে নিন এমএমএ সম্পর্কে
এশিয়ান গেমসে ভারতীয় শুটারদের দুর্দান্ত সাফল্য
এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারত