সময় কলকাতা ডেস্ক, ২২ ডিসেম্বর : আততায়ীদের গুলিতে ওসমান হাদির হত্যাকাণ্ডের কয়েকদিন কাটতে না কাটতেই, আবার বাংলাদেশের প্রথম সারির এক নেতাকে গুলি। গুলিবিদ্ধ এনসিপি নেতা মোতালেব শিকদার। জানা গিয়েছে,সোমবার দুপুর ১২ টা নাগাদ ঘটনাটি ঘটে। এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের মাথায় গুলি করা হয়েছে। সোমবার, সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।
মোতালেব হোসেন ন্যাশনাল সিটিজেন পার্টির খুলনার বিভাগীয় প্রধানের পাশাপাশি, দলীয় শ্রমিক শাখা শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক।
সামাজিক গণমাধ্যমের পোস্টে মাহমুদা মিতু বলেন, ‘এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে। আশঙ্কা জনক অবস্থায় তিনি খুলনা মেডিকেলে ভর্তি। ” পুলিশ তদন্ত শুরু করলেও এখনও আততায়ীদের সম্পর্কে কিছুই জানা যায় নি। সোনাডাঙ্গা পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম মোতালেব শিকদারের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টিতে সিলমোহর দিয়ে বলেছেন, তদন্ত শুরু হয়েছে ।।


More Stories
ভিড় সীমান্তে, ভিড় হোল্ডিং সেন্টারে
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক
জমিজট কাটাতে ও কাঁটাতার দিতে গুরুদায়িত্ব নন্দিনীকে