Home » মুখপাত্র আবু ওবেইদা মৃত, জানাল হামাস

মুখপাত্র আবু ওবেইদা মৃত, জানাল হামাস

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৩০ ডিসেম্বর : সত্য অবশেষে প্রকাশ পেল।গাজায় দু’বছর ধরে চলতে থাকা রক্তক্ষয়ী সংঘর্ষে একদা প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের রণ নীতি নির্ধারক আবু ওবেইদা ২০২৫ সালের শুরুতেই নিহত হয়েছেন। ইজরায়েলের বিরুদ্ধে প্যালেস্টাইনের যুদ্ধরত গোষ্ঠী হামাস নিশ্চিত করেছে যে তাদের সশস্ত্র শাখার মুখপাত্র, আবু ওবেইদা নামে যার পরিচিতি এবং গাজায় গোষ্ঠীর প্রাক্তন নেতা মোহাম্মদ সিনওয়ার, এই বছরের শুরুতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নিহত হয়েছেন।

সোমবার প্রকাশিত একটি ভিডিও বিবৃতিতে, হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড তার দীর্ঘদিনের মুখপাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং নতুন মুখপাত্র নিয়োগের ঘোষণা করেছে। নতুন মুখপাত্রের মুখোশে ঢাকা অবয়ব সামনে এনেছে হামাস।।

আরও পড়ুন ফিরে দেখা ২০২৫ : সেলিব্রিটিদের রহস্যময় মৃত্যুর বছর

About Post Author