সময় কলকাতা ডেস্ক, ৩০ ডিসেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রায় তিন দিনের বঙ্গ সফরে এসেছেন সোমবার সন্ধ্যেবেলা। প্রায় ১৭ ঘন্টা পরে তিনি সাংবাদিক সম্মেলন করলেন। আধ ঘন্টার ওপরে তাঁর বক্তব্যে অনুপ্রবেশ, দুর্নীতি,নারীসুরক্ষা, তৃণমূলের আমলে রাজ্যের অর্থনৈতিক অবক্ষয় নিয়ে তিনি বারংবার বিঁধলেন রাজ্যের তৃণমূল সরকারকে। তবুও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের শেষে ধেয়ে এল একাধিক অস্বস্তিকর প্রশ্ন। একাধিক বার জিজ্ঞেস করা হল, বারবার কেন বিজেপির তৃণমূলের সঙ্গে সেটিং তত্ত্ব নিয়ে প্রশ্ন উঠছে? প্রশ্ন রাখা হল, সত্যি কি মনেপ্রানে রাজনৈতিক দিক থেকে বঙ্গ দখলে আগ্রহে বিজেপি? শুধু তাই নয় এও প্রশ্ন করা হ’ল দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের কারাবাস হলেও লিপস অ্যান্ড বাউন্ডের বিরুদ্ধে চার্জশিট জমা পড়লেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন চরম আইনি পদক্ষেপ নেওয়া হয়নি?
অস্বস্তিতে পড়লেও প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে উঠে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, বিজেপি- তৃণমূল সমঝোতা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।সেটিং-এর কোনো বিষয় নেই এবং তৃণমূলকে মূল থেকে উপড়ে ফেলাই বিজেপির লক্ষ্য। অমিত শাহ এও জানালেন, যে তিনি নিশ্চিত, বঙ্গে দুই তৃতীয়াংশ আসন পেয়ে ২০২৬ সালে রাজ্যে সরকার গড়বে বিজেপি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও লিপস এন্ড বাউন্ডস নিয়ে ওঠা প্রশ্নের উত্তরে এক কথায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, কেন্দ্রীয় এজেন্সির কাজে কখনও বিজেপি হস্তক্ষেপ করে না।
যতই অনুপ্রবেশ, নারী সুরক্ষা বা দুর্নীতি নিয়ে বক্তব্য রাখুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রশ্ন কিন্তু অস্বস্তিতে রাখল বা রাখছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোলা অভিযোগগুলির পাশাপাশি বিজেপি- তৃণমূলের সমঝোতা বা তৃণমূলের সঙ্গে সেটিং তত্ত্ব খারিজ করার বিষয় আগামী ২০২৬ সালের বঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি কিভাবে মোকাবিলা করে তা সময়ই বলবে।
প্রশ্নে অস্বস্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ # তৃণমূলের সঙ্গে সেটিং তত্ত্বের প্রশ্ন
আরও পড়ুনফিরে দেখা ২০২৫ : সেলিব্রিটিদের রহস্যময় মৃত্যুর বছর


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র