সময় কলকাতা ডেস্ক, ১ জানুয়ারি : মার্কিন যুক্তরাষ্ট্রে মহিলাদের উপরে নৃশংসতা ও যৌন নির্যাতন যেন স্বাভাবিক বিষয় হয়ে উঠেছে।২০২৫ জুড়ে এরকম যৌন অপরাধের সংখ্যা কম নয়। বছর শেষে এসে এবার উলট পূরণ। মহিলাটা ধর্ষণ করতে পারে কিনা তা যদিও ভারতে সুপ্রিম কোর্টের বিচার্য বিষয়, আমেরিকায় মহিলাদের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ ভুরিভুরি। সম্প্রতি আরও একবার মহিলাই ধর্ষকের ভূমিকায়। এবার, টেক্সাসের এক স্কুল শিক্ষিকাকে গ্রেফতার করা হয়েছে, অভিযোগ নাবালকের উপরে যৌন নিপীড়ন ও যৌন নিগ্রহের। নাবালককে যৌন নিপীড়ন সহ একাধিক অপরাধমূলক অভিযোগ মহিলার বিরুদ্ধে লাগু হয়েছে, পুলিশ জানিয়েছে।
৩০ বছর বয়সী ম্যাডিসন জোনসকে ডিসেম্বর মাসের শেষে মিডলোথিয়ান পুলিশ বিভাগের অফিসাররা গ্রেফতার করলেও ঘটনাটি ডিসেম্বর মাসের ১৯ তারিখে হয়েছে। পুলিশ বিষয়টি জানার পরে তদন্তে নেমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এই যৌন নিগ্রহে আরও অভিযুক্ত রয়েছে।পুলিশ বলেছে যে, পুলিশ বিভাগের অপরাধ তদন্তশাখার গোয়েন্দারা টেক্সাস থেকে একজন দ্বিতীয় সন্দেহভাজন জ্যাকেরি ডন্ডলিঙ্গারকে চিহ্নিত করা হয়েছে।


More Stories
মদ খাইয়ে আদিবাসী নাবালিকাকে গণ*ধ*র্ষণ
বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালিকা কন্যাকে ধ*র্ষণ করিয়ে বাড়িভাড়া মকুব
মুখ্যমন্ত্রীকে হুমকি, গ্রেফতার ১