সময় কলকাতা ডেস্ক, ২৬ ডিসেম্বর : বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে বিধান নগর মহকুমা আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পুলিশের আবেদনের ভিত্তিতে। তাঁকে গ্রেফতার করতে আর কোন বাধা নেই পুলিশের।এরকম অবস্থায় গা ঢাকা দিয়েই আছেন ব্যবসায়ী খুনের মামলায় অন্যতম অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সপ্তাহ-ভর তাঁর দেখা মেলে নি। রাজগঞ্জ বিডিও অফিসে বিডিওর চেম্বারে এখন তালা পড়ে আছে। গত কয়েকদিন ধরে অফিসে আসছেন না বিডিও প্রশান্ত বর্মন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অফিসে কাজ করতে দেখা গেল কর্মীদের। যদিও বিডিও ইস্যুতে কোনওভাবেই মুখ খুলতে নারাজ তাঁরা। শুধু এটুকু বলেছেন, বিডিওর সঙ্গে অফিসে দেখা হচ্ছে না তাঁদের। বিডিও কোথায় আছেন, তা জানেন না তাঁরা।গত সোমবারই কলকাতা হাইকোর্ট সেই মামলায় প্রশান্ত বর্মনের আগাম জামিনের আবেদন খারিজ করেছিল। ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে বারাসত কোর্টে গিয়ে আত্মসমর্পণের নির্দেশও দিয়েছিল। কিন্তু তা করেননি প্রশান্ত, ৭২ ঘণ্টার সময়সীমাও পেরিয়ে গিয়েছে। বরং সোমবার থেকে তাঁকে অফিসেও আসতে দেখা যায়নি। উল্টে,বুধবার বিকেল পৌনে ছ’টা নাগাদ সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (এসএলপি) দায়ের করেন তিনি। অতঃপর পুলিশ তাঁকে গ্রেপ্তারের জন্য আদালতের দ্বারস্থ হয়।।
গ্রেফতারি পরোয়ানা জারি আদালতের, গা-ঢাকা দিয়ে আছেন প্রশান্ত বর্মন
Oplus_131072


More Stories
বারুইপুর এনকাউন্টার : জনস্বার্থ মামলা দায়ের
শ্রমিক যোগানের নামে মানব পাচার, চক্রের সন্ধানে এনআইএ, ধৃত এক অভিযুক্ত
মুখে জ্বলন্ত সিগারেট সহ প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর ছবি পোস্ট করে গ্রেফতার বারাসাতের ছাত্র আন্দোলনকারী