Home » গ্রিনল্যান্ডের ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন প্রধানমন্ত্রী নিলসেন

গ্রিনল্যান্ডের ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন প্রধানমন্ত্রী নিলসেন

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ১১ জানুয়ারি : পানামা – ইরাক – ভেনেজুয়েলা। সাদ্দাম হোসেন, নিকোলাস মাদুরো।এবার কার পালা? ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পছন্দ হোক বা অপছন্দ সহজ পথে হোক বা কঠিন পথে গ্রিনল্যান্ডের দখল নেবেন তারা।এই বক্তব্যের পাল্টা হিসেবে গ্রীনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন বক্তব্য রেখেছেন। তিনি গ্রিনল্যান্ডের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে তিনি ক্ষমতায় রয়েছে। বিগত মন্ত্রিসভাতেও তিনি মন্ত্রী ছিলেন। পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমেরিকা সঙ্গে সংযুক্ত হতে তাঁরা চান না। নিলসেন সহ পাঁচটি রাজনৈতিক দলের নেতৃত্ব একযোগে বিবৃতিতে জানিয়েছেন,, ‘আমরা আমেরিকান হতে চাই না, আমরা ড্যানিশও হতে চাই না—আমরা গ্রিনল্যান্ডবাসী হয়েই থাকতে চাই। ”

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেত্তে ফ্রেদেরিকসেন বলেন, যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের কথা বলা “একেবারেই অর্থহীন”। তিনি বলেন, ডেনমার্ক রাজ্যের তিনটি দেশের কোনোটিই যুক্তরাষ্ট্রের দখল করার অধিকার নেই। তবে নিলসেন আরও একধাপ এগিয়ে। তিনি আমেরিকান প্রেসিডেন্ট কে  উচ্চাকাঙ্ক্ষার পরিকল্পনা থেকে সরে আসতে পরামর্শ দিয়েছেন । পাশাপাশি, ডেনিশ পার্লামেন্টের গ্রিনল্যান্ড প্রতিনিধি আজা কেমনিৎস বলেন, তিনি মনে করেন না যে এখনই হামলা হবে, তবে গ্রিনল্যান্ডবাসীর “সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত। ” মার্কিন যুক্তরাষ্ট্র অতীতেও দেখিয়েছে, তারা রাষ্ট্রপ্রধানদের অপহরণ বা ‘গ্রেফতার ‘ করে তুলে নিয়ে বিচার চালায়। তাই এবার কি পালা নিলসেনের?

৩৬ বছর আগে মার্কিন সোনা হানা দিয়েছিল পানামায়। সেবছর অর্থাৎ ১৯৮৯ সালে লাতিন আমেরিকার দেশটিতে সামরিক অভিযান চালিয়ে উৎখাত করা হয়েছিল দেশটির তৎকালীন প্রধান জেনারেল ম্যানুয়েল নোরিয়েগাকে।ম্যানুয়েল নোরিয়েগাকেও তুলে নিয়ে গিয়েছিল আমেরিকা। ২০০৩ সালে ইরাকে ব্রিটেনকে নিয়ে অভিযান চালিয়ে তারা সাদ্দাম হোসেনকে পাকড়াও করে । ২০২৫ সালের গোড়ায় তারা অপহরণ করে নিকোলাস মাদুরোকে। এবার কী আছে নিলসেনের ভাগ্যে? উল্লেখ্য, ৩৪ বছর বয়সী প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিলসেন গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব ও স্বায়ত্তশাসনের একজন শক্তিশালী প্রবক্তা। সমাজ বিজ্ঞানে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী রয়েছে তাঁর। তবে তাঁর আন্তর্জাতিক খ্যাতি রয়েছে ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে। দ্বীপপুঞ্জ ভিত্তিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে একাধিক পুরস্কার রয়েছে, রয়েছে স্বর্ণপদক। সুপুরুষ তরুণ এই প্রধানমন্ত্রীকে ঘিরে এখন চৰ্চা।।

About Post Author