Home » আনন্দপুরে ভয়াবহ আগুন, একাধিক প্রাণহানির আশঙ্কা

আনন্দপুরে ভয়াবহ আগুন, একাধিক প্রাণহানির আশঙ্কা

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৬ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবসের ভোরে ফুড ডেলিভারি সংস্থার গোডাউনে বিধ্বংসী আগুন। আগুন লেগেছে আনন্দপুরের কাছে নাজিরাবাদ এলাকায় একটি ফুড ডেলিভারির সংস্থার গুদামে।আগুনে ঘটনাস্থলে কাজ করছে ১১টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে  আসেনি। রয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ । গোডাউনটির ভেতরে একাধিক কর্মীর আটকে থাকার আশঙ্কা। স্বাভাবিকভাবেই  প্রাণ সংশয়ের ভীতি ছড়িয়েছে।

জানা গিয়েছে, আনন্দপুরের এই ফুড ডেলিভারি সংস্থার গোডাউনটির ভেতরে খাদ্যদ্রব্য মজুত ছিল। সবচেয়ে আশঙ্কাজনক যে বিষয়টি সামনে এসেছে, ইতিমধ্যেই একজনের নিশ্চিতভাবে গোডাউনের মধ্যে আটকে থাকার খবর পাওয়া যাচ্ছে। তিনি  ফোনে ভোরবেলায় পরিবারকে জানিয়েছিলেন, অবিলম্বে তাকে উদ্ধার না করলে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। তার কিছুক্ষণের পর থেকেই তার সুইচ অফ। যোগাযোগ করাও যাচ্ছে না। এছাড়াও অন্তত তিনজনের গোডাউনের ভেতরে আটকে থাকার আশঙ্কা রয়েছে। ফলে নিশ্চিতভাবেই বিধ্বংসী আগুনে বিপুল ক্ষয়ক্ষতির পাশাপাশি তিন থেকে চারজনের প্রানের আশঙ্কা রয়েছে।।

About Post Author